শিরোনাম
◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা ◈ মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের এবং হটলাইন চালু

প্রকাশিত : ১৭ জুন, ২০২০, ০২:০৮ রাত
আপডেট : ১৭ জুন, ২০২০, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফ্রান্সে মাটির উর্বরতা পরীক্ষায় ব্যবহার হচ্ছে অন্তর্বাস !

ওমর ফারুক : [২] সরকারের ‘মাটি রক্ষায় কৃষি’ প্রকল্পের আওতায় অদ্ভুত এ উপায়ে মাটি পরীক্ষায় অংশ নিচ্ছেন কৃষকরা।

[৩] কৃষকরা তাদের পুরনো আন্ডারওয়্যার মাটির ২০ সেন্টিমিটার গভীরে পুতে রেখেছিলেন। ডয়েচে ভেলে

[৪] ব্যাপারটি ছিলো, দুইমাসের মধ্যে যাদের অন্তর্বাস যতো বেশি মাটিতে মিশবে, সেই মাটি ততো বেশি উর্বর।

[৫] দেখা গেছে দুইমাস পর বহু জমির অন্তর্বাস একেবারে ঝাঝড়া হয়ে গিয়েছে। আর দেশটির কৃষি বিভাগ সেই মাটিকেই সবচেয়ে উর্বর বলে ঘোষণা দিয়েছে।

[৬] কারণ মাটিতে থাকা পোকামাকড়, ছত্রাক ও ব্যাকটেরিয়া অন্তর্বাসকে ঝাঝড়া করে দিয়েছে।আর মাটির উর্বরতা নির্ভর করে এসব পোকামাকড়, ছত্রাক ও ব্যাকটেরিয়ার আধিক্যের ওপর।
মাটিতে যদি এগুলো না থাকে তাহলে অন্তর্বাসটি অনেক কম নষ্ট হবে।

[৭] পৃথিবীতে এতো কাপড় থাকতে অন্তর্বাসকেই পরীক্ষার জন্য নেয়ার কারণ হলো, অন্তর্বাসের এলাস্টিক কখনো পঁচে না। তাই মাটিতে পুরোপুরি মিশে গেলেও যেন সেটি খুঁজে পাওয়া যায়। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়