শিরোনাম
◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত : ০৮ জুন, ২০২০, ০৬:২৭ সকাল
আপডেট : ০৮ জুন, ২০২০, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকায় পরিবহন খাতে চাঁদাবাজি: ৬ দিনে গ্রেপ্তার ২৩

ডেস্ক রিপোর্ট : [২] ঢাকা জেলার বিভিন্ন সড়কে চাঁদাবাজির ঘটনায় গত ৬ দিনে ১০টি মামলা হয়েছে। এসকল মামলায় ৪৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে ৭১ জনকে। আসামিদের মধ্য থেকে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] চাঁদাবাজি ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে জানিয়ে রবিবার ঢাকা জেলা পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবহন খাতে চাঁদাবাজি রোধে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি মহোদয়ের নির্দেশনায় ঢাকা জেলা পুলিশ একযোগে কাজ করে যাচ্ছে।

[৫] গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের নবীনগর, বাইপাইল, সাভার, আমিনবাজার, অন্ধমার্কেট, বছিলা ও আব্দুল্লাহপুর এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদাবাজি করার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

[৬] বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকা-মাওয়া ও ঢাকা-আরিচা মহাসড়কসহ সকল জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে পরিবহন খাতে চাঁদাবাজি রোধ কল্পে বিশেষ টহল বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও ঢাকা জেলার সড়ক পথে চাঁদাবাজি রোধে বিশেষ নজর রাখা সহ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।দেশ রূপান্তর, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়