শিরোনাম
◈ আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন ‍সিদ্ধান্ত ◈ দুবাই থেকে বিশেষ কৌশলে আনা ২ কেজির বেশি স্বর্ণ জব্দ, চট্টগ্রামে আটক একজন ◈ চাল, ডাল, ভোজ্যতেল ও পাট বাণিজ্যে বাংলাদেশ-পাকিস্তানের বড় সমঝোতা, শিগগিরই সই হবে এমওইউ ◈ বন্যা মোকাবিলায় সর্বোচ্চ বরাদ্দ পেলো চট্টগ্রাম, সারা দেশে কত ◈ বর্তমান বিএনপি সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ: প্রধানমন্ত্রী ◈ আগামী ৪৮ ঘণ্টায় সিলেট–সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা: সতর্কীকরণ কেন্দ্র ◈ গাইবান্ধার মন্দির প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র আটক, হুন্ডি ও ৯ কোটি ৩৫ লাখ টাকার বেশি মানিলন্ডারিং অভিযোগ ◈ বিশ্বকাপে প্রত‌্যাশা পূর‌ণে ব‌্যর্থ হওয়ায় চাকরি হারিয়েছেন ১৫ কোচ ◈ এবার চিকিৎসাসেবা বাড়াতে একগুচ্ছ নতুন উদ্যোগের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী ◈ রুমিন ফারহানা আপাও যখন দেখি যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন নাই, সেটাও মনে প্রশ্ন জাগে: সামান্তা

প্রকাশিত : ০৭ জুন, ২০২০, ১০:১৯ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২০, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এডিস নিধনে কোনো অনিয়ম হলে আমাকে কল দিন: তাপস (ভিডিও)

সুজিৎ নন্দী: [২] ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার নাগরিকদের গত বছরের মত এবারও মশার অত্যাচার সহ্য করতে হবে না বলে আশ্বস্ত করেছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, নগরবাসীদের যেন গত বছরের ন্যায় মশার অত্যাচার সহ্য করতে না হয় সে লক্ষ্যে মশক নিধনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। আগের মশক নিধনের গতানুগতিক কার্যক্রমকে ঢেলে সাজানো হয়েছে। নতুনভাবে এ কর্মপরিকল্পনা বাস্তবায়ন আজ থেকে শুরু হলো। এটি দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে চলবে।

[৩] আজ লালবাগ এলাকায় নবাবগঞ্জ পার্কের সামনে মশামুক্ত করার লক্ষ্যে ডিএসসিসি কর্তৃক গৃহীত ‘বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা’ কার্যক্রম উদ্বোধনে তিনি এ কথা বলেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিম, মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, স্থানীয় ওয়ার্র্ডে কাউন্সিলর মকবুল হোসেনসহ করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[৪] মেয়র তাপস বলেন, প্রতি ওয়ার্ডে ৮ জন মশককর্মী সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত লার্ভিসাইডিং করবেন। অন্যদিকে ওয়ার্ড প্রতি ১০জন মশক ক্রু দুপুর আড়াইটা থেকে শুরু করে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত ফগিং কার্যক্রম চালাবেন। ওয়ার্ড কাউন্সিলররা সরাসরি এসব কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবেন।

[৫] মেয়র বলেন, এই কার্যক্রম যথাযথভাবে চললে আশা করছি, আগামী বছর থেকে মশার প্রজনন ব্যাপকভাবে কমে যাবে। নগরবাসী ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ায় আক্রান্ত হোক তা আমরা চাই না। এ কারণেই করোনার এ মহামারির মধ্যেও মশক নিধন কার্যক্রম বেগবান করা হয়েছে। ২৪ ঘণ্টা একাজ চলবে। এর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তাঘাট, নর্দমা সংস্কার, ফুটপাত অবৈধ দখলমুক্ত করা, যানজট নিরসন ইত্যাদি বিষয়েও গুরুত্ব দিয়ে কার্যক্রম নেয়া হচ্ছে।

[৬] তিনি আরও বলেন, ১৪ জুন থেকে জলাশয় এবং নর্দমা পরিষ্কার করার কাজ শুরু করা হবে। জলাশয়গুলোতে তেলাপিয়া মাছ চাষের পাশাপাশি পাতি হাঁস পালন করার উদ্যোগ নেওয়া হবে, যাতে জলাশয়গুলো সচল থাকে এবং মশার লার্ভা থাকতে না পারে।

[৭] তাপস আরো বলেন, এলাকাবাসীকে বলছি, যদি কোথায় এডিস মশা বা লার্ভার দ্বারা আপনারা ক্ষতিগ্রস্ত হন আমাদের যোগাযোগের ব্যবস্থা রয়েছে সেখানে যোগাযোগ করবেন। এখানে স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চলবে। তাকে সরাসরি জানাতে পারেন। তারপর কাউন্সিলরকে জানাতে পারেন। তারপরও যদি সেটার সুরাহা না হয় আমাকে সরাসরি জানাতে পারেন। আমি আপনাদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত আছি।

[৮] পাশাপাশি করোনা বিস্তাররোধে লকডাউন বজায় রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করা হবে বলে জানান তিনি। এ জন্য নগরবাসীদের স্বাস্থ্য বিধি মেনে চলা, সামাজিক দ‚রত্ব বজায় রেখে নিজে সুস্থ্য থাকা এবং অন্যদের সুস্থ্য রাখতে সহায়তা করতে এগিয়ে আসারও আহবান জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়