শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৭ জুন, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মৃত্যু চার লাখ ছাড়িয়ে, আক্রান্ত ৬৯ লাখের বেশি

ডেস্ক রিপোর্ট : [২] কোভিড-১৯ মহামারীতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। রোজ মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন হাজারো মানুষ। আক্রান্ত হচ্ছেন লাখ লাখ মানুষ। বিশ্বটাই যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

[৩] স্বভাবতই মনে প্রশ্ন উকি দিয়েছে, এত লাশ রাখব কোথায়? বিশ্বজুড়ে মৃত্যু এরইমধ্যে ৪ লাখ ছাড়িয়েছে। আর আক্রান্ত ছাড়িয়েছে ৬৯ লাখ।

[৪] করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৯ লাখ ১৬ হাজার ৮২৬ জন।

[৫] মারা গেছেন ৪ লাখ ১২ জন। অবস্থা আশঙ্কাজনক ৫৩ হাজার ৬০০ জনের। সুস্থ হয়েছেন ৩৩ লাখ ৮০ হাজার ৮০২ জন।

[৬] এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৭২ হাজার ২৪। মৃত্যু হয়েছে এক লাখ ১১ হাজার ৫৩০ জনের।

[৭] আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছয় লাখ ৫০ হাজার ৫০৪। এর মধ্যে ৩৫ হাজার ১৩৯ জনের মৃত্যু হয়েছে।

[৮] রাশিয়ায় আক্রান্তের সংখ্যা চার লাখ ৫৮ হাজার ৬৮৯। এর মধ্যে পাঁচ হাজার ৭২৫ জনের মৃত্যু হয়েছে।

[৯] ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস।

[১০] উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। যুগান্তর, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়