শিরোনাম
◈ ২০০ কিমির ভোগান্তি শেষ: যমুনায় ২ নদীবন্দরে বদলে যাচ্ছে উত্তরবঙ্গের অর্থনীতি ◈ আগস্টের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৩৯ কোটি ডলার ◈ দীর্ঘমেয়াদি চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার ◈ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ◈ সি‌রি‌জের প্রথম টেস্টে বৃহস্প‌তিবার বাংলা‌দেশ-অ‌স্ট্রেলিয়া মু‌খোমু‌খি, ৪ পেসার নিয়ে খেলবে টাইগাররা ◈ পুলিশে বড় রদবদল, কমিশনার-ডিআইজি-এসপিসহ বদলি ২৩ কর্মকর্তা ◈ ওবায়দুল কাদের বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী ◈ বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ◈ বাংলাদেশের শমিত সোম এবার খেল‌বেন পেলে-বেকেনবাওয়ারের সাবেক ক্লাব নিউ ইয়‌র্কের কসম‌সে 

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০৯:৩৯ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২০, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি, নেবুলাইজার দিয়ে রাখা হয়েছে

শিমুল মাহমুদ :[ ২] বর্তমানে তাকে নেবুলাইজার দিয়ে রাখা হয়েছে। শুক্রবার বেলা ৩ টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আমাদের সময় ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন। গণস্বাস্থ্য কেন্দ্রের এ প্রতিষ্ঠাতা তার নিজের স্থাপিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

[৩] মো. ফরহাদ বলেন, স্যারের (ডা. জাফরুল্লাহ চৌধুরী) শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। কাল রাতে কিছু সময়ের জন্য তার শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। দুপুর থেকে আবার শ্বাসকষ্ট অনুভব করায় বর্তমানে তাকে নেবুলাইজার দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফিজ ও অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

[৪] গণস্বাস্থ্য নগর হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ শওকত আলী আরমান বলেন, ওনার বয়স প্রায় ৮০ কোঠায় , সমস্যা তো কিছু আছেই। নিয়মিত ডায়ালাইসিস নিতে হয়, রুচির সমস্যা আছে, জ্বর আসে, শ্বাসকষ্ট হয় সব মিলেয়েই আছেন। গতরাতে শ্বাসকষ্ট, কাশি, ছিলো এখন কিছুটা ভালো আছেন।

[৫] শিরিন হকের বিষয়ে ডা. মোহাম্মদ শওকত আলী আরমান বলেন, প্রথম দু’দিন তিনি একটু অসুস্থ্য ছিলেন আজ মোটামোটি ভালো। শ্বাসকষ্টের সমস্যাটা কিছুটা রয়েছে। ছেলে বারিশ চৌধুরী ভালো আছেন।

[৬] তিনি আরো বলেন, বর্তমানে ডা. জাফরুল্লাহ রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া তার স্ত্রী শিরীন হক ও ছেলে বারিশ চৌধুরীও বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

[৭] এর আগে শুক্রবার সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, ডা. জাফরুল্লাহ চৌধুরীর কিছুটা শারীরিক অবনতি ঘটেছে। আপনাদের সকলের দোয়া চেয়েছেন ডা. চৌধুরী। তিনি বর্তমানে উনার নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

[৮] গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথমে গণস্বাস্থ্যের র‌্যাপিড ডট ব্লট কিটের পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরীক্ষাতেও একই রেজাল্ট আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়