শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০৪:০৫ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২০, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাস্তায় ঘুরে ঘুরেও বিক্রি করা হচ্ছে মাস্ক ও গ্লাভস, বেড়েছে মাস্কের চাহিদা : অধ্যাপক তাহমিনা শিরিন

শাহীন খন্দকার : [২] কোভিড-১৯ সংক্রমণ বাড়তে থাকার পর এর চিকিৎসায় দরকারি সামগ্রী যেমন অক্সি-মিটার, পোর্টেবল অক্সিজেন ক্যান, পোর্টেবল ভেন্টিলেটর, ফেস-শিল্ড এমনকি অক্সিজেন সিলিন্ডারের বিক্রিও ব্যাপকভাবে বেড়ে গেছে। কোভিড-১৯ না হলেও অনেকে অক্সিজেন ভর্তি সিলিন্ডার কিনে বাড়িতে রেখে দিচ্ছেন। বাংলাদেশের অন্যতম প্রধান অক্সিজেন প্রস্তুতকারী আন্তর্জাতিক কোম্পানি লিন্ডে-র বিক্রয় কেন্দ্রে খবর নিয়ে জানা গেল অক্সিজেনের চাহিদা এতটাই বেড়েছে যে দিয়ে কুলিয়ে উঠতে পারছেন না তারা।

[৩] লাঠিতে ঝুলিয়ে অথবা পলিথিনের ব্যাগে করে রাস্তায় ঘুরে বিক্রি করা হচ্ছে মাস্ক ও গ্লাভস। দেশেই তৈরি হচ্ছে পিপিই। এসব সামগ্রীর মান নিয়ে প্রশ্ন রয়েছে। সরকারি সংস্থা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের ভাইরলজি বিভাগের প্রধান অধ্যাপক তাহমিনা শিরিন বলছেন, "এসব সামগ্রী ব্যবহারের বিপদটা হল এর কোয়ালিটি মেইনটেইন হচ্ছে কিনা আর রিসাইকেল করে বিক্রি হচ্ছে কিনা। আমি পত্রিকায় একটা ছবিতে দেখলাম কিছু লোক একটা হাসপাতালের বাইরে আবর্জনা থেকে পিপিই সংগ্রহ করছে। এখন ব্যবহৃত জিনিস আবার রিসাইকেল করে বিক্রি করা হচ্ছে কিনা।

[৪] তিনি বলেন, যেভাবে একসময় আমরা সিরিঞ্জ রিসাইকেল হতে দেখেছি। তিনি বলছেন, "আমরা পয়সা দিয়ে জিনিসটা কিনে মনে করছি ভালোটাই কিনছি। কিন্তু এটা নকল কিনা সেটা আমরা কিভাবে বুঝবো ? যে পরবে সে মনে করবে যে সে নিরাপদ। এসব সামগ্রী মানুষের মধ্যে এক ধরনের নিরাপদ বোধ করার অনুভূতি তৈরি করে, কিন্তু আসলে সে কতটা নিরাপদ সেটা একটা কথা। এর আগে একবার কোভিড-১৯ এর চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য নকল এন-৯৫ মাস্ক আমদানির অভিযোগ উঠেছিল। এখন আমদানিকৃত সুরক্ষা সামগ্রীর কিছুটা পরীক্ষা হচ্ছে।

[৫] কিন্তু সেগুলো পরে কিভাবে বিক্রি হচ্ছে, কিভাবে সংরক্ষিত হচ্ছে, অক্সিজেন সিলিন্ডারের মেয়াদকাল রয়েছে কিনা, দেশে তৈরি পণ্য কি ধরনের সামগ্রী দিয়ে বানানো হচ্ছে আর এগুলো করোনাভাইরাস প্রতিরোধে কতটা সুরক্ষা দেয় সেব্যাপারে কোন ধরনের মান যাচাই প্রক্রিয়া বাংলাদেশে হচ্ছে না। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান বলছেন, মাঝে মাঝে অভিযান চালানো হচ্ছে। তিনি বলছেন, "ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এটা করে। তারা মাঝে মাঝে অভিযান চালায়। তবে অক্সিজেনের মতো দেখি কেউ কেউ কিনে রাখছেন। আমরা বলি এটা সরাসরি হসপিটালে দেয়ার জন্যে। এসব সুরক্ষা সামগ্রীর ইচ্ছেমত দামও রাখা হচ্ছে। বাজার ঘুরলে দেখা যাচ্ছে একসময় একবার ব্যবহারযোগ্য যে মাস্ক ও গ্লাভস ৫ টাকায় বিক্রি হতো এখন তার দাম অন্তত চারগুণ। অনলাইন, ফেসবুকে ও খুচরা বিক্রির দোকানে অক্সিজেন সিলিন্ডার বিক্রি হচ্ছে আগের থেকে অন্তত দ্বিগুণ দামে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়