শিরোনাম
◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০৫:৩৬ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২০, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়াল

শাহীন খন্দকার : [২] আজ (২ জুন ) মঙ্গলবার পর্যন্ত গত ৯১ দিনে নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৭ জন। ৯১ দিনে নারায়ণগঞ্জে ১৩ হাজার ৪৩২ জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৪৭ জনের দেহে করোনা পাওয়া যায়। গড়ে প্রতিদিন ১৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এ জেলায়। জানা যায় গত ৮ মার্চ দেশে প্রথম যে ৩ জনের করোনা শনাক্ত হয়েছিল তাদের দুজন ছিলেন নারায়ণগঞ্জের।

[৩] গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ৬১১ জনের নমুনা সংগ্রহ করে ১২৪ জনের দেহে করোনা সনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় নতুন ৩ জনসহ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৫ জন। আক্রান্তদের মধ্যে গড়ে প্রতি ৩৫ জনের মধ্যে একজন মারা যাচ্ছেন। সুস্থ হয়েছে এ পর্যন্ত ৮১৩ জন। নারায়ণগঞ্জের জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

[৪] এ জেলার মোট ১৪৭ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। এরমধ্যে ১০১ জন সুস্থ হয়ে ইতোমধ্যেই কাজে যোগ দিয়েছেন। নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহমেদ বলেন, গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন করে আরও ১২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়