শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ১১:৪৯ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২০, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা জোরদারে পাশে রয়েছে ইরান : রুহানি

ইসমাঈল আযহার : [২] ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি গতকাল সোমবার বিকেলে আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির সঙ্গে টেলিফোন সংলাপে এ কথা বলেন। প্রেসিডেন্ট রুহানি বলেন, আফগানিস্তানে শান্তি এবং নিরাপত্তা জোরদার করার জন্য দেশটির সরকার ও জনগণের পাশে রয়েছে তেহরান। সানা, পার্সটুডে

[৩] তিনি বলেন, আফগানিস্তানে শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে ইরান সবসময় আফগান সরকারের পাশে রয়েছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গে সম্প্রতি ক্ষমতার ভাগাভাগি নিয়ে আশরাফ গণির যে চুক্তি হয়েছে তার প্রশংসা করেন প্রেসিডেন্ট রুহানি।

[৪] তিনি আশা করে বলেন, এর মাধ্যমে সংহতি বাড়বে এবং যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের শান্তি স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার হবে। আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা জোরদার করাকে ইরান তার নিজের শান্তি এবং নিরাপত্তা জোরদার হিসেবে বিবেচনা করে। এর সঙ্গে ইরানের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রশ্ন জড়িত বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট হাসান রুহানি।

[৫] প্রেসিডেন্ট রুহানি বলেন, আফগানিস্তানের প্রতিদ্বন্দ্বী বিভিন্ন গোষ্ঠীল মধ্যে আন্তঃসংলাপের মাধ্যমে মতভেদ দূর হতে পারে।

[৬] আফগানিস্তানে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে ইরান যে গঠনমূলক ভূমিকা পালন করে আসছে তার প্রশংসা করেন প্রেসিডেন্ট আশরাফ গণি। পাশাপাশি আফগান সংলাপ প্রক্রিয়ায় ইরানের সমর্থন আশা করেন তিনি। তেহরান এবং কাবুলের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যে সম্পর্ক জোরদার হয়েছে তারও প্রশংসা করেন প্রেসিডেন্ট আশরাফ গণি।

  • সর্বশেষ