শিরোনাম
◈ বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে অন্তঃসত্ত্বা, দেড় লাখ টাকায় নবজাতক বিক্রির অভিযোগ, শিশুসহ উদ্ধার ৪ ঘণ্টায় ◈ ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের, ১৯৯৩ সালের ঘটনা ঘিরে বিতর্ক ◈ সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়ানো বাসে লরির ধাক্কা, শিশুসহ নিহত ৫ ◈ বিশ্বের সেরা এয়ারলাইনস ভিয়েতনাম ও বিমানবন্দরের খাবার হিথরো! ◈ বগুড়া আদালত চত্বরে তরুণীকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা, টানাহেঁচড়ায় পরনের পোশাক ছিঁড়ে যায় (ভিডিও) ◈ বঙ্গোপসাগর ঘিরে সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী টোকিও: জাপানের প্রধানমন্ত্রী ◈ কৌশলগত অংশীদারত্বে বাংলাদেশ-জাপান, জ্বালানি-আইসিটি ও গভীর সমুদ্রবন্দরে সহযোগিতা বাড়বে ◈ এএফসি কংগ্রেস নিয়ে ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ ◈ ইয়ামাল-এমবাপেকে পেছনে ফেলে প্রথমবার ব্যালন ডি’অর জিত‌লেন হ‌্যা‌রি কেইন ◈ জামিনে মুক্তি পেয়ে পুরোনো অপরাধে ফিরছেন দাগি আসামিরা

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ১১:৩১ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২০, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রত্যেক জেলা হাসপাতালে আইসিইউ প্রতিষ্ঠার নির্দেশ প্রধানমন্ত্রীর

আবুল বাশার নূরু: [২] হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ এবং প্রত্যেক জেলা হাসপাতালে স্বয়ংসম্পূর্ণ নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) দ্রুত নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৩] মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিষয়টি জানান।

[৪] মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আলোচনায় আজকে যেটা এসেছে, আইসিইউ ইউনিট ও অক্সিজেন সরবরাহ স্থিতিশীল ও পর্যাপ্ত করার জন্য। ভেন্টিলেটরও দিতে হবে যেখানে প্রয়োজন।

[৫]একনেক সভায় মোট ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এরমধ্যে করোনা মোকাবিলায় জরুরিভিত্তিতে প্রধানমন্ত্রী দুটি প্রকল্প অনুমোদন দিয়েছিলেন। আজকের সভায় সেই দুটি প্রকল্পেরও অনুষ্ঠানিক অনুমোদন দেয়া হলো। প্রকল্প দুটির মধ্যে ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড পেন্ডামিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্পটিতে মোট খরচ হবে এক হাজার ১২৭ কোটি ৫২ লাখ টাকা। তার মধ্যে বিশ্ব ব্যাংক ঋণ হিসাবে দেবে ৮৫০ কোটি এবং বাংলাদেশ সরকার দেবে ২৭৭ কোটি ৫২ লাখ টাকা। ‘কোভিড-১৯ রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স’ প্রকল্পে খরচ হবে এক হাজার ৩৬৪ কোটি ৫৬ লাখ টাকা। তার মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক ঋণ হিসাবে দেবে ৮৪৯ কোটি ৯৭ লাখ এবং বাংলাদেশ সরকার দেবে ৫১৪ কোটি ৫৯ লাখ টাকা।

[৬] প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে, স্বাস্থ্যখাতে ব্যাপক ব্যয়ের প্রস্তাব আছে দুটি প্রকল্পের মধ্যে। প্রধানমন্ত্রী উচ্চতর অগ্রাধিকার দিয়েছেন জেলা হাসপাতালে আইসিইউ স্থাপনে। প্রতিটি জেলা হাসপাতালে শুধু আইসিইউ স্থাপন নয়, এটাকে ইকুইপ করতে হবে। একটা আইসিইউতে যেসব যন্ত্রপাতি থাকার কথা, সেগুলো সরবরাহ করতে হবে। অতি জরুরিভিত্তিতে এগুলোকে আপডেট করতে হবে।

[৭] অক্সিজেনের বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সরবরাহ করতে হবে। তিনি চান এটা যেন আরও বৃদ্ধি পায়। হাই ফ্লো অক্সিজেন সাপ্লাইয়ে তিনি গুরুত্ব দিয়েছেন। এটা দিতে হবে বেশি করে। এই যে দুইটা প্রকল্প পাস করলাম, প্রধানমন্ত্রীর ধারণা যে, এখানে যে ব্যয় করা হবে, ব্যয়গুলো এসব বিবেচনায় নিয়ে যেন করা হয়। এসব কাজ প্রধানমন্ত্রী মতে, অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • সর্বশেষ