শিরোনাম
◈ গালফ দেশগুলোর সঙ্গে আকাশ প্রতিরক্ষায় বিলিয়ন ডলারের চুক্তি চূড়ান্ত করল ইউক্রেন ◈ আদালতের সিদ্ধান্ত আসার আ‌গেই ট্রফি নিয়ে প্যারেড সেনেগালের ◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৯:১৩ সকাল
আপডেট : ০২ জুন, ২০২০, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ববাজারে যেখানে তেলের দাম কমেছে, দেশে বাসভাড়া বাড়ানো হয় কীভাবে : ড. শামসুল আলম

আব্দুল্লাহ মামুন : [২] কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর (ক্যাব) উপদেষ্টা অধ্যাপক ড. শামসুল আলম আরও বলেন, জ্বালানি তেলের দাম কমিয়ে হলেও ভাড়া কমানো উচিত।

[৩] তিনি বলেন, বেতন ভাতা নাই, চাকরি নেই অথবা চাকরি আছে, কিন্তু বেতন নেই, ছাঁটাই চলছে- এমন পরিস্থিতিতে বাসভাড়া বাড়ানো হয় কীভাবে? সবকিছুর দাম কমানো উচিত।

[৪] অর্ধেক যাত্রী পরিবহনের যুক্তিতে ভাড়া বাড়ানো হয়েছে। কিন্তু আমরা কি জানি ট্রেন, বাস, লঞ্চে কতো মানুষ পরিবহন করছে? বাস উল্টে মানুষ মারা যাচ্ছে, এর কোনো জবাবদিহিতা আছে?

[৫] সরকার কি তাদের বিন্দুমাত্র জবাবদিহিতার আওতায় আনতে পেরেছে? আমেরিকায় বাস ও ট্রেনের ভাড়া মওকুফ করেছে বর্তমান পরিস্থিতিতে। মানুষ বিনা মূল্যে যাতায়াত করতে চায় না, কিন্তু ভাড়া বাড়িয়ে মানুষের প্রতি অন্যায় করা হয়েছে।

[৬] পানির দাম বাড়ানো হয়েছে ২৫ শতাংশ, বাসভাড়া বাড়ানো হয়েছে ৬০ শতাংশ, এর ফলে মানুষ সক্ষমতা হারায়, যেখানে সবকিছুর দাম কমিয়ে মানুষের কর্মকক্ষ করা উচিত। উন্নয়নের নামে বাজেটে ২ লাখ হাজার কোটি টাকা দেখানো হয়েছে, এটা কতোটুকু বাস্তবসম্মত? এমন প্রশ্নও তুলেন এই জ¦ালানি বিশেষজ্ঞ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়