শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৬:২৮ সকাল
আপডেট : ০২ জুন, ২০২০, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাভেল এজেন্সিগুলো দুষ্ট, তারাই মানবপাচারকারী, এদের কখনোই শাস্তি দেওয়া হয়না

তরিকুল ইসলাম : [২] আমাদের প্রতিবেদককে এ তথ্য জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আগে বাংলাদেশি পাচারকারীদের ধরে শাস্তি দিতে হবে।

[৩] পাচারকারীদের প্রলোভনে পড়ে যারা অবৈধভাবে বিদেশ যায় এ জন্য তাদের পরিবারও দায়ী।

[৪] অবৈধভাবে যেতে টাকা পয়সা দিয়ে মা-বাবা, ভাই-বোন এরাই সহযোগিতা করে। অথচ, সে সময় তারা এটা প্রশাসন ও সরকারকে জানায় না।

[৫] এরাই অবৈধভাবে বিদেশে গিয়ে যখন বিপদে পড়ে তখন জনগনের টাকায় তাদেরকে সাহায্য করতে হয়। এটা অত্যন্ত দুঃখজনক।

[৬] ইমিগ্রেশনেও দুষ্ট লোক রয়েছে। ওরা ঠিকভাবে চেক করেনা। নয়তো ১২ বছরের মেয়ে কিভাবে ডমেস্টিক কাছ যায়?
আবার কেউ কেউ ভূয়া কাগজ পত্র তৈরি করেও ইমিগ্রেশনের চোখ এড়িয়ে যায়।

[৭] এর আগেও অবৈধভাবে বিদেশ যাত্রায় ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে বাংলাদেশিদের প্রাণহানি ঘটেছিল।

[৮] সে সময় সিলেটের ১২ জন মানব পাচারকারীকে ধরা হয়েছিল। কিন্তু, এরা ঠিকই বেরিয়ে এসে আবারও পাচারকাজে যুক্ত হয়।

[৯] প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেন, লিবিয়ায় নিহত ২৬ বাংলাদেশিকে কারা পাঠালো, কারা নিলো আর কারা মুক্তিপণ চাইলো সব কিছুই উদঘাটন করতেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়