শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ১১:৫০ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২০, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

ছনি চৌধুরী : [২] হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে সরকারি জায়গা থেকে অবৈধ ভাবে মাটি/বালু উত্তোলনের দায়ে সমর উদ্দিন ও সুমন মিয়া নামের দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

[৩] (১জুন) সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করেন। এসময় আগুন দিয়ে ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

[৪] জানা যায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন নেতৃত্বে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ওমরপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি ভূমি হতে মেশিন দ্বারা অবৈধভাবে মাটি বালু উত্তোলনের দায়ে ওই এলাকার আব্দুল করিমের পুত্র সমর উদ্দিন ও ছাদ উদ্দিনের পুত্র সুমন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এবং ঘটনাস্থলেই আগুন দিয়ে পুড়িয়ে ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

[৫] এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন বলেন, অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুজন ৫০হাজার টাকা জরিমানা করা হয়। এবং ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়