শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে ◈ স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বললেন—‘আমি আজ থেকে মুক্ত’ ◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ১২:১১ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২০, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪ সংসদীয় আসন ও চট্টগ্রাম সিটি নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত সোমবার

আবুল বাশার নূরু: [২] ৪টি সংসদীয় আসন শূন্য রয়েছে। এছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের দিনক্ষণ পেরিয়ে যাচ্ছে। কিন্তু কখন এইসব নির্বাচন হবে তা কেউ বলতে পারছেন না। এ ব্যাপারে কাল সোমবার আলোচনার জন্য করোনা কালের মধ্যে কমিশন বৈঠক ডেকেছে ইসি। সোমবার বিকেল ৪ টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এটি নির্বাচন কমিশনের ৬৩তম বৈঠক।

[৩] ইসি উপসচিব (সংস্থাপন-২) মো. শাহ আলম স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য পাওয়া যায়। চিঠিতে বৈঠকে আলোচনার জন্য ৬টি আলোচ্যসূচি রয়েছে।

[৪] এগুলো হলো : ক. প্রতিনিধিত্ব আইন, ২০১০ এর খসড়া বিল। খ. রাজনৈতিক দলের নিবন্ধন আইন প্রণয়ন। গ. নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত আইন বাংলা প্রণয়ন; ঘ. জাতীয় সংসদ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের স্থগিত নির্বাচনের উপর আলোচনার ও সিদ্ধান্ত গ্রহণ; ঙ. সংসদীয় আসনের নির্ধারণ আইন আইন ২০১০, এবং বিবিধ।

[৫] বগুড়া-১, যশোর-৬, পাবনা-৪ ও ঢাকা-৫ সংসদীয় আসন শূন্য। আর চট্টগ্রাম সিটির ভোট নিয়েও বৈঠক করা জরুরি। এর মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন এবং বগুড়া-১, যশোর-৬ সংসদীয় আসনে নির্বাচন হওয়ার কথা ছিল ২৯ মার্চ। কিন্তু দেশে করোনা হানা দেয়ার পর ব্যাপক সমালোচনার মুখে তা স্থগিত করে ইসি।

[৬]সংসদীয় আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু করোনাভাইরাসের কারণে বগুড়া-১, যশোর-৬ সংসদীয় আসনে সেটা মানা সম্ভব হয়নি। তবে সংবিধানে এও বলা আছে ‘দৈব-দূর্বিপাকের কারণে’ উপনির্বাচন করার জন্য আরো ৯০ দিন পাওয়া যাবে। নির্বাচন কমিশন এখন সেই সুযোগ নিচ্ছে। এরপরও করোনার কারণে নির্বাচন করতে না পারলে রাষ্ট্রপতির কাছে যাবে ইসি।

[৭] অন্যদিকে জুলাইয়ের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। তবে ঢাকা-৫, পাবনা-৪ শূন্য আসনে উপনির্বাচনে এখনও যথেষ্ট সময় আছে।

[৮] গত ১৮ জানুয়ারি সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ এবং ২১ জানুয়ারি সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুতে যশোর-৬ আসন শূন্য হয়। পাবনা-৪ আসনের (আটঘরিয়া-ঈশ্বরদী) সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২ এপ্রিল। ঢাকা-৫ আসনের (ডেমরা-দনিয়া-মাতুয়াইল) সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৬ মে।

  • সর্বশেষ