শিরোনাম
◈ কক্সবাজারের উন্নয়নে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে ৫০ ও ৫০০ মিটারের বিধিনিষেধ ◈ বিশ্বকাপের চমকে ট্রান্সফারমার্কেটে ভোজিনিয়ার দাম বাড়ল ৯০০ শতাংশ ◈ রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ সৌদির পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের নতুন শর্ত ◈ যেভাবে সিআইএ’র গোপন স্থাপনায় নিখুঁত হামলা চালাচ্ছে ইরান: রিপোর্ট ◈ রাষ্ট্রপতির পদত্যাগের খবর: থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার ◈ স্পেন ও আর্জেন্টিনার ম‌ধ্যে বিশ্বকাপ ফাইনাল পূণরায় আয়োজনের দাবি, অনলাইনে ৬২ হাজারো ভক্তের স্বাক্ষর   ◈ রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে? ◈ তিন ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার ◈ আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম 

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০১:৫৩ রাত
আপডেট : ৩১ মে, ২০২০, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিংগাইরে গলায় রশি বেঁধে শ্যালিকাকে ধর্ষণ

সিরাজুল ইসলাম,সিংগাইর (মানিকগঞ্জ) : [২] মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর লাঙ্গুলিয়া গ্রামে দুলা ভাইয়ের বিরুদ্ধে শ্যালিকাকে গলায় রশি বেঁধে মেরে ফেলার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩০ মে) ভিকটিম (১৫) বাদী হয়ে অভিযুক্ত দুলা ভাই হাফিজ উদ্দিনের (৩০) বিরুদ্ধে থানায় লিখিত ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত হাফিজ ওই গ্রামের ফেলুর পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

[৩] ভিকটিম ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাফিজ উদ্দিন তার স্ত্রীর ছোট বোনকে (শ্যালিকা) বিভিন্ন সময় উত্যক্ত করতো। শ্যালিকার বিয়ের প্রস্তাব আসলেও তার সঙ্গে প্রেমের সম্পর্ক আছে বলে প্রচার করে বিয়ে ভেঙ্গেঁ দিত। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার গ্রাম্য সালিশ হয়। সর্বশেষ মাস ছয়েক পূর্বে সালিশ বৈঠকে স্থানীয় আজিম উদ্দিন, নুরুল হক মাতাব্বর,বোরহান উদ্দিন, আব্দুল কাদের, আব্দুল আজিজ,আউয়াল, তাছের মোল্লা ও নাজিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে হাফিজকে চড়-থাপ্পর দিয়ে ভবিষ্যতের জন্য সতর্ক করে শাসিয়ে দেয়া হয়। তারপরও সে শ্যালিকাকে সুযোগ পেলেই কুপ্রস্তাব দিতে থাকে। গত শুক্রবার (২৯ মে) দুপুরের দিকে ভিকটিম নিজ বাড়িতে ঘুমিয়ে থাকে। এ সুযোগে হাফিজ ঘরে ঢুকে রশি দিয়ে শ্যালিকার গলা বেঁধে শ্বাসরোধ করে মেরে ফেলার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভিকটিমের বড় বোন স্বামী হাফিজকে খুঁজতে পার্শ্ববর্তী বাবার বাড়িতে গিয়ে বোনকে এ অবস্থা থেকে উদ্ধার করে।

[৩] লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযুক্ত হাফিজ উদ্দিনকে বাড়িতে পাওয়া যায়নি। তবে তার মা হাবেজা বেগম বলেন, বিষয়টি নিয়ে এলাকার লোকজন সালিশ বৈঠক বসে মিমাংসার কথা হয়েছে।

[৪] এ ব্যাপারে অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই হাসান আলী বলেন, ধর্ষনের লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ওসি স্যারের সঙ্গেঁ কথা বলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়