শিরোনাম
◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৩:৫৯ রাত
আপডেট : ৩০ মে, ২০২০, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাসের ৫০ শতাংশ আসন ফাঁকা রাখা পরিস্থিতি ও আর্থিক বিবেচনায় কতটা সম্ভব?

রাশিদ রিয়াজ : [২] সন্দেহ নেই চিকিৎসা বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এধরনের সিদ্ধান্ত জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করেই নেয়া হয়েছে। কিন্তু ঘনবসতির এ দেশে তা কতটা সম্ভব এ নিয়ে প্রশ্ন রয়েছে।

[৩] যারা প্রতিদিন সকালে বাসে ঠেলাঠেলি করে অফিসে যান তারা এখন বাসের অর্ধেক আসনে যাবেন ও অর্ধেক আসন খালি থাকবে এটা মেনে নিয়ে আচরণগতভাবে সহিষ্ণুতার পরিচয় দেবেন তা কতটা আশা করা যায়?

[৪] সঙ্গত কারণে বাসের অর্ধেক আসন ফাঁকা রাখলে মালিকরা ভাড়া বাড়াতে চাচ্ছেন এবং এ বাড়তি ভাড়া এই করোনা সংকটে পড়ে আর্থিক দুর্দিনে যাত্রীদের পক্ষে মেটানো কিভাবে সম্ভব?

[৫] বেশ কিছুদিন লকডাউন থাকার পর তা আংশিক ও পর্যায়ক্রমে তুলে নেয়ার পর সবার চাহিদা পূরণে রাস্তায় যে হঠাৎ যাত্রীদের প্রচÐ চাপ হবে তার জন্যে অতিরিক্ত বাসের ব্যবস্থা করা যায়নি বা হয়ত সম্ভবও নয়।

[৬] এরফলে ভীড় কিংবা ধৈর্যের সঙ্গে রাস্তায় হাজার হাজার মানুষ গন্তব্যে যাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে এক সময় তাড়া নাজেহালের মধ্যে পড়বেন। করেনাভাইরাস এভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা তো আছেই।

[৭] এমূহুর্তে অসুস্থ ও গর্ভবর্তীদের অফিসে যেতে বারণ করা হয়েছে কিন্তু তারা প্রয়োজনে ঘর থেকে বের হতে চাইলে তখন কি হবে?

[৮] অনেক বিশেষজ্ঞ বলছেন প্রয়োজনে কার্ফিউ দিতে হবে। কেউ বলছেন এভাবে লকডাউন রেখে একটা দেশ বা অর্থনীতি চলতে পারে না।

[৯] রোববার থেকে সারাদেশে গণপরিবহন, ট্রেন ও লঞ্চের চলাচল শুরু হচ্ছে। আর সোমবার থেকে সড়ক পরিবহন চালুর সিদ্ধান্ত হয়েছে। পরিবহনমালিকেরা চালক ও সহকারীদের মাস্ক সরবরাহ করবেন। বাস ছাড়ার আগে জীবাণুমুক্ত করতে হবে। আর এসব বিষয় পর্যবেক্ষণ করবে বিআরটিএ, পুলিশ ও মালিকশ্রমিক সংগঠন। এ জন্য ঢাকার গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে তিনটি কমিটি কাজ করবে। এসব সিদ্ধান্ত কি বাস্তবায়ন আদৌ সম্ভব হবে?

[১০] সিদ্ধান্ত হয়েছে দূরপাল্লার বাসগুলো পথে কোথাও যাত্রী তুলবে না। তবে কেউ নামতে চাইলে নামানো হবে। যাত্রী নামার সময় কেউ উঠতে চাইলে সেই হাঙ্গামা কে সামলাবে?

[১১] বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ বলেছেন পুলিশ ও বিআরটিএর সহায়তায় তারা স্বাস্থ্যবিধি মেনে যাত্রী তোলার সর্বাত্মক চেষ্টা করবেন।

[১২] আর যাত্রীরাও গন্তব্যে পৌঁছাতে গাড়িতে ওঠার সর্বাত্মক চেষ্টা করবেন। এটাই বাস্তবতা।

  • সর্বশেষ