শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০৬:৩০ সকাল
আপডেট : ২৮ মে, ২০২০, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতেও সামরিক বাজেট বরাদ্দ বাড়িয়েছে চীন

আসিফুজ্জামান পৃথিল : [২] গত সপ্তাহে চীন সামরিক বাজেট বরাদ্দ ৬.৬ শতাংশ বৃদ্ধি করে। এজন্য অন্যান্য খাত থেকে কমাতে হয়েছে বরাদ্দের পরিমাণ। নানান কারণে বেইজিং নিরাপত্তা ঝুঁকি অনুভব করছে। এজন্য পিপলস লিবারেশন আর্মির ক্ষমতা বাড়াতে চাচ্ছে দেশটি। সিএনএন, এমএসএন

[৩] বিশেষজ্ঞরা বলছেন, প্রেসিডেন্ট শি জিং পিং সামরিক বাহিনীকে সবচেয়ে খারাপ অবস্থার জন্য প্রস্তুত থাকতে ইঙ্গিত দিয়েছেন। সেই ইঙ্গিত গ্রহণ করে প্রশিক্ষণ আর যুদ্ধ প্রস্তুতি নিতেও শুরু করেছে পিএলএ বলে শিনহুয়া জানিয়েছে।

[৪] কোভিড-১৯ সংক্রমণের কারণে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে খাাপ অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে চীন। ২০২০ সালেই প্রথমবারের মতো কোনও অর্থনৈতিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেনি দেশটি। গত বছর দেশটির জিডিপি প্রবৃদ্ধি ছিলো ৬.১ শতাংশ। যা ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন।

[৫] দক্ষিণ চীন সাগরে চীনকে বড় ধরণের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মার্কিন নৌবাহিনী। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট অতিমহামারী তৈরীর জন্য বারবার চীনকে দায়ী করে আসছেন। সম্প্রতি ভারত সীমান্তেও দু দেশের সামরিক বাহিনী হাতাহাতিতে লিপ্ত হয়েছে।

[৬] শিনহুয়া বলছে, পিএলএর তিন বাহিনীই যুদ্ধপ্রস্তুত অবস্থায় রয়েছে। যে কোনও পরিস্থিতিতে জবাব দেবে চীন।

[৭] তবে সামরিক বাজেট বাড়াতে গিয়ে ক্ষতির মুখে পড়েছে অন্য খাতগুলো। জেনারেল পাবলিক সার্ভিসের বাজেট কমেছে ১৩.৩ শতাংশ। পররাষ্ট্র খাতে কমেছে ১১.৮ শতাংশ ,শিক্ষায় ৭.৫ শতাংশ এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে ৯.১ শতাংশ বাজেট কমেছে।

  • সর্বশেষ