শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ২৬ মে, ২০২০, ০৯:৩৬ সকাল
আপডেট : ২৬ মে, ২০২০, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উচ্চচাপ বলয়ের কারণে বাংলাদেশে প্রবেশ করতে না পেরে দক্ষিণবঙ্গে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আম্ফান, বলছেন ভারতের আবহাওয়াবিদরা

ইকবাল খান: [২] পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর ২৪ পরগনা হয়ে নদিয়া, মুর্শিদাবাদে গেল কেন প্রশ্নের জবাবে ভারতের আবহাওয়াবিজ্ঞানীদের একাংশ বলছেন, মিয়ানমার সংলগ্ন বাংলাদেশ উপকূলে বিরাজমান উচ্চচাপ বলয়ের কারণে আম্ফান বাংলাদেশের দিকে বাঁক নিতে পারেনি। উল্টো সোজা চলে এসেছে কলকাতার দিকে। সূত্র: আনন্দবাজার।

[৪] ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল গোকুলচন্দ্র দেবনাথ বলছেন, পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্য দেখা গিয়েছে, ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের দিকে এলে তা উপকূল ঘেঁষে বাংলাদেশের দিকে চলে যায়।

[৫] এর আগে ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডর কিংবা ২০১৯ সালে বুলবুলের সময় তা দেখা গিয়েছিল। কিন্তু গত বুধবার মিয়ানমার সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে একটি শক্তিশালী উচ্চচাপ বলয় ছিল। তার কারণেই সুন্দরবন থেকে বাঁক নিতে পারেনি ঘূণিঝড় আম্ফান। আবহাওয়াবিদরা জানান, স্থলভূমিতে ঢোকার পরেই কলকাতার উত্তর-পূর্ব দিক থেকে কোনাকুনি ভাবে উঠে নদিয়া-মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে গিয়েছে আম্ফান।

[৬] সাধারণত, উপকূলের কাছে এলেই ঘূর্ণিঝড়ের শক্তি হ্রাস পেতে শুরু করে। গোকুলচন্দ্র দেবনাথ বলছেন, এবার পশ্চিমবঙ্গের উপকূলের কাছেও সাগরের জলের উষ্ণতা স্বাভাবিকের থেকে অনেক বেশি ছিল। তার ফলে জল বাষ্পীভূত হয়ে স্থলভূমিতে আছড়ে পড়ার আগে পর্যন্ত আম্ফানের শক্তি বৃদ্ধি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়