শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ১১:২৩ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২০, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড উত্তর রাজস্ব আয়ে ফাঁক, ফাঁকি বন্ধ করাকেই সরকারের আয়বৃদ্ধির একমাত্র উপায় বলে মনে করছে গবেষণা সংস্থা সিপিডি

বিশ্বজিৎ দত্ত : [২] এনবিআর চেয়ারম্যান অর্থমন্ত্রণালয়কে আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা কম রাখার জন্য চিঠি দিয়েছেন। তিনি বলেছেন, করোনায় সামাজিক.অর্থনৈতিক ও মনস্তাত্বিত বিশৃংখলতার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় মানুষের ভোগ কমবে। আর ভোগ কমলে পরোক্ষকর ও প্রত্যক্ষ্য কর দুটিই কমবে।

[৩] অর্থমন্ত্রণালয়, বলছে আগামী বাজটে লক্ষ্যমাত্রা বেশি দেয়া হয়েছে মাত্র ১০ শতাংশ। অর্থাৎ আগামী ২০২০-২১ সালে এনবিআরের আয় করতে হবে ৩ লাখ ৩৩ হাজার কোটি টাকা। আর চলতি বছরের ৩ লাখ ২৫ হাজারকোটি টাকার লক্ষ্যমাত্রার আয়ে কমিয়ে দিলাম ২৫ হাজার কোটি টাকা। ৫ শতাংশ মূল্যস্ফীতি ও আগামী অর্থবছরে সাড়ে ৬ শতাংশ অর্থনীতির প্রবৃদ্ধি ধরলেও এনবিআরকে খুবই নমিনাল টার্গেট দেয়া হয়েছে।

[৪] সিপিডির অর্থনীতিবিদ ড. গোলাম মোয়াজ্জেম বলেন, আগামীতে করহার বাড়ানোর তেমন সুযোগ নেই। কিন্তু প্রত্যক্ষ্য ও পরোক্ষ্য করে অনেক ফাঁকা রয়েছে। আবার কওে অনেক ফাঁকিও রয়েছে। এগুলো যদি সরকার সংস্কারের মাধ্যমে কমাতে পারে তবে লক্ষ্যমাত্রা পুরণ হয়ে উদ্বৃত্ব থাকবে। যা কোভিড উত্তর অর্থনীতিকে দীর্ঘ মেয়াদে সহায়তা করবে।

[৫] রাজস্ব বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছর এপ্রিল পর্যন্ত তারা মোট রাজস্ব আদায় করতে পেরেছে ১ লাখ ৭৩ হাজার ৭৯৭ কোটি টাকা। ২ মাসে তাদের আদায় করতে হবে। ১ লাখ ২৭হাজার কোটি টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়