শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ১১:১৭ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২০, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আফ্রিদি লোভী নির্লজ্জ ও বেইমান, ওর মরে যাওয়া উচিৎ : করাচির সাবেক মেয়র

আক্তারুজ্জামান : [২] এবার খোদ পাকিস্তানেরই এক উচ্চপদস্থ কর্মকর্তা অপমান করেলেন শহীদ আফ্রিদিকে। কিছুদিন আগে পাক অধিকৃত কাশ্মীরে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে অকথ্য ভাষা ব্যবহার করে কটাক্ষ করেছিলেন আফ্রিদি। সেই সাথে তিনি কাশ্মীরবাসীকে ভারত সম্পর্কে উস্কানিমূলক কথাবার্তাও বলেছিলেন। সেই নিয়ে কম বিতর্ক হয়নি।

[৩] এবার সেই প্রসঙ্গেই পাকিস্তানের করাচির প্রাক্তন মেয়র তথা পাকিস্তানী মানবাধিকার কমিশনের কর্তা আরিফ আজাকিয়া এক হাত নিলেন  আফ্রিদিকে। আরিফ আজাকিয়া কটাক্ষ করে আফ্রিদিকে বলেন, ও নির্লজ্জ বেইমান মানুষ। শুধুমাত্র স্বার্থের জন্য ভারতীয় ক্রিকেটারদের সামনে পেছনে ঘোরাঘুরি করে। টাকা কামানোর জন্য ভারতে গিয়ে আইপিএল পর্যন্ত খেলেছে আফ্রিদি। আবার সেই ভারতেরই বদনাম করছে কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে।বাংলা হান্ট

[৪] শুধুমাত্র কয়েক বস্তা আটা এবং চাল বিলি করে আফ্রিদি নিজেকে মহান ভাবছেন কিন্তু কাশ্মীরের ইতিহাস সম্বন্ধে ওর কোনো প্রকার ধারণা নেই। ও শুধুমাত্র একজন লোভী, স্বার্থপর মানুষ।

[৫] এছাড়াও আজিজিয়া বলেন যে ১৯৪৭ সালে যখন ভারত ও পাকিস্তান ভাগাভাগি হয়েছিল তখন আফ্রিদির জন্মও হয়নি। আফ্রিদির পূর্বপুরুষরা পর্যন্ত সাক্ষী আছে যে এই কাশ্মীর ভারতেরই সম্পত্তি। শুধুমাত্র তৎকালীন ভারতের প্রধানমন্ত্রীর ভুলের জন্য আজও পর্যন্ত কাশ্মীর ইস্যু নিয়ে দ্বন্দ্ব লেগে থাকে দুই দেশের মধ্যে।

[৬] সেই সাথে তিনি বলেন সেই সময় যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাকতেন তাহলে এই ব্যাপারটি তিনি তখনই মিটিয়ে নিতেন। এছাড়াও তিনি আফ্রিদিকে কটাক্ষ করে বলেন যে আফ্রিদি নিজের ভাইপোকে কাশ্মীরে সন্ত্রাসবাদী ছড়ানোর জন্য পাঠিয়েছিলেন। আফ্রিদির মত লোভী স্বার্থপর মানুষের মরে যাওয়া উচিত।

  • সর্বশেষ