শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৯:১২ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নন্দীগ্রামে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ

জিল্লুর রয়েল : [২] বগুড়ার নন্দীগ্রামে ঈদের নামাজ আদায় নিয়ে গ্রামবাসীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন আহত হয়েছেন এবং পুলিশ এক ইউপি সদস্যকে আটক করেছে।

[৩] সোমবার সকাল ৯ টার দিকে নন্দীগ্রামের ছোট ডেরাহার গ্রামে এই ঘটনাটি ঘটে।

[৪] জানা গেছে, সোমবার সকাল ৯টায় ছোট ডেরাহার মাদ্রাসা মসজিদে গ্রামের কিছু মানুষ ঈদের নামাজ আদায় করেন। এর আগে গ্রামের রেজা ও আলমের নেতৃত্বে কিছু লোকজন স্থানীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করে। নামাজ শেষে রেজা ও আলম সহ অন্যান্য লোকজন মসজিদে নামাজ আদায়ের জন্য মসজিদের মুহতামিমকে গালিগালাজ করে।

[৫] এ সময় শামিমসহ উপস্থিত লোকজন প্রতিবাদ করলে হানিফ (৩০) নামের এক জনকে মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। এর পরেই দুই পক্ষের মধ্যে সংর্ঘষ শুরু হয়। খবর পেয় পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় ঘটনাস্থল থেকে সদর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও সোহাগ হোসেনকে পুলিশ আটক করে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ শওকত কবির বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। সম্পাদনাপ:জেরিন আহমেদ

  • সর্বশেষ