শিরোনাম
◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান ◈ উত্থান থেকে পতন: শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিতর্ক ও অনিশ্চিত ভবিষ্যৎ ◈ যে কারণে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ এনদ্রিক দাপ‌টে পিএসজির বিরু‌দ্ধে জিত‌লো অ‌লি‌ম্পিক লিওঁ  ◈ মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধবিরতি ও হরমুজ নিরাপত্তায় একমত চীন ও সৌদি আরব ◈ পাচারের টাকা ফেরত এনে ফ্যামিলি-কৃষক কার্ডে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি, ১৯ দিনে ২.১২ বিলিয়ন ডলার ◈ আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া ◈ তৌকীর হল প্রথম ‘ভিলেন’, আমাকে অনেক কাঁদিয়েছে, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি: আবুল হায়াত (ভিডিও)

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৩:৩৯ রাত
আপডেট : ২৫ মে, ২০২০, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শারীরিক দূরত্ব বজায় রেখে ঈদের জামাতে হাজারো মানুষ

রাশিদ রিয়াজ : সারাদেশে শারীরিক দূরত্ব রেখে কাতারে কাতারে দাঁড়িয়ে মসজিদ আর ঈদগায় মানুষ ঈদের জামাতে অংশ নিয়েছে। ভেতরে জায়গা না পেয়ে মসজিদের বাইরের প্রাঙ্গণে, রাস্তায়, খোলা জায়গাতে আশেপাশের ভবনের ছাদেও অনেককে নামাজে দাঁড়াতে দেখা গেছে।

মহামারীর মধ্যে এবার ঈদগাহ বা খোলা ময়দানে ঈদের জামাত করার অনুমতি দেওয়া হয়নি। ঈদের নামাজ হয়েছে মসজিদে মসজিদে। করোনাভাইরাস অতি সংক্রামক বলে এবার বেশ কিছু বিধিনিষেধ মেনে নামাজ পড়েছেন সবাই। সবাই বাসা থেকে ওজু করে মাস্ক পরে হাজির হন ঈদের নামাজে। নামাজ শেষে কোলাকুলি বা হাত মেলাননি পারতপক্ষে কেউ। মুখে সৌহার্দের হাসি বিনিময় ছিল অটুট।

ঈদের জামাতে উপচে পড়া লাখো মুসল্লির সেই পরিচিত  দৃশ্যপট ছিল এবার অনুপস্থিত। করোনাভাইরাসের কারণে শতাধিক বছরের পুরোনো সোলাকিয়া ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি এবার। দেশের অনেক ঈদগায় নামাজ অনুষ্ঠিত হয়নি। কিন্ত পাড়া, মহল্লায়, গ্রামে গ্রামে সমাজে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সীমিত পরিসরে। এক ভিঙ্গ আঙ্গিকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়