শিরোনাম
◈ ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন ট্রাম্প: আলজাজিরার বিশ্লেষণ ◈ আওয়ামী লী‌গের কার্যক্রমে নি‌ষেধাজ্ঞা আপাতত তুলে নেওয়ার কোনও পরিকল্পনা সরকা‌রের নেই : মির্জা ফখরুল ◈ এবার ইসরাইলের প্রতি সহায়তা না করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি ◈ ঈদের ছুটিতে পর্যটনে প্রাণচাঞ্চল্য ◈ শর্ত সাপেক্ষে পা‌কিস্তান সুপার লি‌গে খেলার এনওসি পেলেন মুস্তাফিজ-রিশাদরা ◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০১:৫৬ রাত
আপডেট : ২৫ মে, ২০২০, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা ইস্যুতে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে প্রতিবেদন জমা দিয়েছে মিয়ানমার

কূটনৈতিক প্রতিবেদক : [২] এ তথ্য জানিয়ে বার্তা সংস্থা আনাদুলু ও আল জাজিরা তাদের প্রতিবেদনে বলেছে, মিয়ানমারের ঐ রিপোর্টের বিস্তারিত বর্ণনা পাওয়া যায়নি। আইসিজেও তা প্রকাশ করবে কিনা তা স্পষ্ট নয়।
[৩] হেগে অবস্থিত এই আদালত জানুয়ারিতে অন্তর্বতীকালীন আদেশ ইস্যু করেন। তাতে মিয়ানমারকে রাখাইনের সংখ্যালঘু রোহিঙ্গাদের সেফগার্ড বা নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নিয়ে আদালতকে তা জানাতে বলা হয়।
[৪] মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গত বছর জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতে মামলা করে গাম্বিয়া।  আসামির কাঠগড়ায় সশরীরে দাঁড়িয়ে গণহত্যার অভিযোগ অস্বীকার করেন অং সান সুচি।
[৫] পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, এপ্রিলে মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্টের অফিস থেকে যে তিনটি নির্দেশনা ইস্যু করা হয়েছিল তার ভিত্তিতে একটি রিপোর্ট শনিবার আইসিজেতে জমা দিয়েছে মিয়ানমার।
[৬] যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক  এম্বাসেডর অ্যাট লার্জ ডেভিড শিফার বলেছেন, আদালতে মিয়ানমারের রিপোর্ট জমা দেয়া একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সম্পাদনা : সালেহ্ বিপ্লব
  • সর্বশেষ
  • জনপ্রিয়