শিরোনাম
◈ একই সঙ্গে ৬৯ ক্রিকেটারকে নি‌য়ে পাঁচ প্রতিযোগিতায় পাঁচটি দল পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ন্যাশনাল সাইবার ক্রাইম এজেন্সির তদন্ত নিয়ে প্রশ্ন, হাইকোর্টের দ্বারস্থ ক্রিকেটার রিজওয়ান ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি ◈ তদবির করলে সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ◈ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনি উদ্যোগ অব্যাহত, প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি ◈ রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাক্ষাৎ ◈ বিচার বিভাগে বড় রদবদল, একযোগে বদলি ৯৯ বিচারক ◈ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান ◈ গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও কাটছে না সংকট

প্রকাশিত : ২৫ মে, ২০২০, ০৬:২৬ সকাল
আপডেট : ২৫ মে, ২০২০, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন গ্রেফতার ২

জিএম মিজান : [২] বগুড়ার শিবগঞ্জে ঈদ উপলক্ষে নারিকেল ও সেমাইয়ের ব্যবসায় লাভের মাত্র ১ হাজার টাকা কম দেওয়া নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা শামীম হোসেন (৩৫) খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ ভাতিজা রনি মিয়া (২২) ও তার বাবা শাহিনুর মিয়া (৪৫)কে গ্রেফতার করেছে। রবিবার সন্ধ্যা সোয়া ৭টায় উপজেলার দেউলী ইউনিয়নের বিহারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন বিহারপুর গ্রামের আক্তার হোসেন ধলুর ছেলে।

[৩] জানা যায়, শামীম ও তাঁর বড় ভাই শাহিনুর মিলে ঈদ উপলক্ষে কাঁচামালের ব্যবসার পাশাপাশি সেমাই ও নারিকেলে বিক্রির ব্যবসা শুরু করে। রোববার বেচাকেনা শেষে বাড়ীতে বসে লাভের টাকার ভাগবাটোয়ারা করা হয়। এতে শামীমের ভাগে ১ হাজার টাকা কম হয়। এনিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ও কথা কাটাকাটি শুরু হয়। এসময় শাহিনুরের ছেলে রনি মিয়া বাবার পক্ষ নিয়ে চাচা শামীমের পেটে ছুরিকাঘাত করে। পরে প্রতিবেশিরা গুরুতর অসুস্থ শামীমকে ঠেঙ্গামারা টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে প্রতিবেশীরা শাহিনুর ও রনিকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে গ্রেফতার করে । খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন (শিবগঞ্জ-সোনাতলা) সার্কেল এর সহকারী পুলিশ সুপার কুদরত-ই-খোদা শুভ। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ প্রতিবেদক-কে বলেন, উক্ত ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে এসে ২ জনের বিরুদ্ধে আনিতও অভিযোগ প্রমানিত হয় তাদেরকে গ্রেফতার করা হয়। সেমাই ও নারিকেলের ব্যবসার লাভের ১হাজার টাকা নিয়ে বিরোধের জের ধরে রনি তার চাচাকে ছুরিকাঘাত করে খুন করে। গ্রেফতারকৃতরা হলেন, রনি মিয়া (২২) ও তার পিতা শাহীন (৪০) তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ থানা হেফাজতে আছে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে মর্গে পাঠানো হবে।

  • সর্বশেষ