শিরোনাম
◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৫:১০ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মাশরাফি রিয়াদ ও মুশফিককে নিয়ে তামিমের শেষ লাইভ আড্ডা শুরু (ভিডিও)

আক্তারুজ্জামান : [২] বন্ধ ক্রীড়াঙ্গনের মাঝে ভক্তদের কাছে হঠাৎই জনপ্রিয় হয়েছিলো তামিম ইকবালের লাইভ ফেসবুক শো। কিন্তু সেটাও শেষ হয়ে যাচ্ছে। আজ শনিবার শেষপর্বে রাত সাড়ে ১০টায় তামিমের শেষ লাইভ আড্ডা শুরু হওয়ার কথা ছিলো। তবে ১৫ মিনিট দেরি হয় কারিগরি ত্রুটির কারণে।

[৩] শেষ পর্বে পঞ্চপাণ্ডবকে হাজির করতে চেয়েছিলেন তামিম।  মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ আসলেও নেই সাকিব। সাকিবকে আমন্ত্রণ জানালেও ব্যক্তিগত কারণে তিনি থাকতে পারবেন না বলে জানিয়েছেন। তাই পঞ্চপাণ্ডবের আড্ডা দেখা হচ্ছে না ভক্তদের।

[৪] গত ২ মার্চ ইনস্টাগ্রামে মুশফিককে দিয়ে শুরুর পর মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে আড্ডা দেন তামিম। এরপর মাশরাফিকে নিয়ে ফেসবুক পেইজের লাইভে আসা শুরু করেন তামিম। ইতিমধ্যে ১১টি শো করে ফেলেছেন তামিম। দেশি ক্রিকেটারদের পাশাপাশি লাইভ আড্ডার অংশ হয়েছেন বিদেশী ক্রিকেটারও।

[৫] মুশফিক, রিয়াদ ও মাশরাফি ছাড়াও তামিমের লাইভ শোতে এখন পর্যন্ত এসেছেন- রুবেল হোসেন ও তাসকিন আহমেদ, নাসির হোসেন, লিটন দাস, মুমিনুল হক, সৌম্য সরকার। আর সাবেকদের মধ্যে থেকে খালেদ মাহমুদ সুজন, নাইমুর রহমান দুর্জয়, হাবিবুল বাশার সুমন, খালেদ মাসুদ পাইলট, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু। বিদেশি তারকাদের মধ্যে- ফাফ ডু প্লেসিস, রোহিত শর্মা, বিরাট কোহলি ওয়াসিম আকরাম ও কেন উইলিয়ামসন।

https://www.facebook.com/TamimOfficial/videos/645409139520308/?epa=SEARCH_BOX

  • সর্বশেষ