শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০২:২৫ রাত
আপডেট : ২৪ মে, ২০২০, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উত্তরমেরুতে বিশ্বের একমাত্র ভাসমান পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণমাত্রায় উৎপাদনে যাচ্ছে

রাশিদ রিয়াজ : [২] রাশিয়ার পতাকার আদলে রং করা জাহাজটিকে দেখলে মনে হবে ছোট ভাসমান এক শহর। উত্তরমেরুর মত দুর্গম অঞ্চলে পূর্ণমাত্রায় পারমানবিক বিদ্যুৎ সরবরাহ করবে এটি। আরটি

[৩] ‘দি আকাডেমিক লমোনোসভ’ নামের এ পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রটির ডিজাইন ও নির্মাণ করেছে রাশিয়া। বাণিজ্যিকভাবেই বিদ্যুৎ উৎপাদনের জন্যে কারিগরীভাবে পুরোপুরি এটি প্রস্তুত বলে জানিয়েছে রুশ জালানি কোম্পানি রোসাটম। চুকোতকা অঞ্চলের পেভেক নামক স্থানে এটিকে ভাসমান রাখা হয়েছে।

[৪] পেভেক এলাকায় গত ৭৫ বছর ধরে কয়লা থেকে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করে আসছে বাসিন্দারা। পরিবেশ দূষণে অনেকেই বিরক্ত। গত ডিসেম্বর থেকে ভাসমান বিদ্যুৎ কেন্দ্রটি ৪৭.৩ মিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে যা ওই এলাকার চাহিদার ২০ শতাংশ। দুটি কেএলটি-৪০এস আইচব্রেকার নিউক্লিায়ার রিএ্যাক্টর থেকে এটি এখন প্রতিঘন্টায় ৭০ মেগাওয়াট বিদ্যুৎ ও ৫০ গিগাক্যালরিস তাপশক্তি উৎপাদন করবে।

[৫] রোসাটমের মহাপরিচালক আন্দ্রে পেত্রভ জানান এটি রাশিয়ার ১১তম পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র। গত বছরের শেষ দিকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করেছে এটি। এখন নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাশিয়ার কারিগরি, পারমানবিক ও পরিবেশ বিভাগ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র সংগ্রহ করেছে কোম্পানিটি।

[৬] তীব্র ঠান্ডায় উত্তরমেরুতে খাওয়ার পানি ও ঘর গরম রাখার জন্যে বিদ্যুৎ পাওয়া রীতিমত এক বিস্ময়কর ব্যাপার। সেখানে বিদ্যুৎ সেখানকার বাসিন্দাদের নতুন জীবন এনে দিয়েছে বলে রোসাটমের নির্মাণ পরিচালক ভিটালি ট্রুথনেভ জানান।

  • সর্বশেষ