শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৫:৪৩ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংকটের মাঝেও মার্কিন কোটিপতিদের আয় ৩ ট্রিলিয়ন ডলার

রাশিদ রিয়াজ : [২] গত দুই মাসে যুক্তরাষ্ট্রে বেকার বেড়েছে ৩.৯ মিলিয়ন। কিন্তু আমেরিকানস ফর ট্যাক্স ফেয়ারনেস এবং ইন্সটিটিউট ফর পলিসি স্টাডিস বলছে গত মার্চের মাঝামাঝি থেকে মে’র মাঝামাঝি পর্যন্ত লকডাউনে বিলিওনারিদের মোট সম্পদ বৃদ্ধি পেয়েছে ২.৯৪৮ থেকে ৩.৩৮২ ট্রিলিয়ন ডলার। আরটি

[৩] মার্কিন শীর্ষ কোটিপতিরা হচ্ছেন জেফ বেজোস, বিল গেঁস, মার্ক জুকারবার্গ, ওয়ারেন বাফেট ও ল্যারি এলিসন। তাদের সম্পদ মোট ১৯ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে সাড়ে ৭৫ বিলিয়ন ডলার। তারা একসাথে গত দুই মাসে ৬ শতাধিক কোটিপতির সম্পদের ২১ শতাংশ নিজেদের দখলে রেখেছেন।

[৪] অ্যামাজনের বেজোস ও ফেসবুকের জুকারবার্গের সম্পদ বেড়েছে ৬০ বিলিয়ন যা অনদের সম্পদ বৃদ্ধির বা ৪৩৪ বিলিয়ন ডলারের ১৪ শতাংশ। গতমার্চে ফোর্বস’এর বিলিওনারির তালিকায় ৬১৪ জন ছিলেন। এতে নতুন একজন যোগ হয়েছেন ক্যানি ওয়েস্ট ১.৩ বিলিয়ন ডলার নিয়ে।

[৫] গত দুই মাসে টেসলার এলন মাস্কের সম্পদ আরো ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে যার পরিমান ৩৬ বিলিয়ন ডলার।

[৬] আমেরিকানস ফর ট্যাক্স ফেয়ারনেসের নির্বাহী পরিচালক ফ্রাঙ্ক ক্লেমেন্ট বলছেন করোনা সংকটে ধনী ও গরীবের বৈষম্য আরো তীব্র করেছে। যুক্তরাষ্ট্রে যখন ৩.৯ মিলিয়ন মানুষ বেকার, দেড় মিলিয়ন করোনা আক্রান্ত, ৯০ হাজারের বেশি মানুষ মারা গেছে তখন এই ধনীদের উচিত বেঁচে থাকার জন্যে মার্কিনীদের পিছনে আড়াইশ বিলিয়ন ডলার খরচ করা।

[৭] ইন্সটিটিউট ফর পলিসি স্টাডিসের পরিচালক চাক কলিন্স বলছেন এধরনের সম্পদের বৈষম্য অসম বলিদানের ভুতুড়ে প্রকৃতি। যখন লাখ লাখ মানুষ কাজ হারিয়ে বেঁচে থাকার হুমকিতে তখন অর্থনীতি ও কর ব্যবস্থাই এমন যে সম্পদ পুঞ্জিভ‚ত হচ্ছে শুধুমাত্র উপরের স্তরের মানুষের হাতে।

  • সর্বশেষ