শিরোনাম
◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ১১:০৬ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২০, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কার্ড ছাপাননি, শুভেচ্ছা বিনিময় অনিশ্চিত প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট : [২] প্রতি বছর রমজান মাসজুড়ে নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ইফতার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি নানাজনের কাছে পাঠানো হয় ঈদের শুভেচ্ছা কার্ড। ঈদের দিন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

[৩] তবে এবারের করোনা পরিস্থিতিতে ইফতারের কোনো আয়োজন হয়নি, হয়নি ঈদ শুভেচ্ছা কার্ড ছাপানো। এমনকি ঈদের দিনের শুভেচ্ছা বিনিময় অনিশ্চিত।

[৪] প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্তত তিনজন কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

[৫] জানা গেছে, বরাবরের মতো প্রতি ঈদের দিন সকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতাকর্মী, বিচারক, বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতেন কিন্তু এবার এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর তেমন কোনো শিডিউল নেই।

[৬] প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতীতে সকল সাধারণ জনগণ, নেতাকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেন। কিন্তু এবারের করোনা পরিস্থিতিতে আপাতত প্রধানমন্ত্রীর কোনো শিডিউল এখন পর্যন্ত নেই। সামাজিক দূরত্ব বজায় রেখে যতটুকু করা সম্ভব সেটাই হয়তো হবে।

[৭] বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ। তারপর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও। এ পরিস্থিতিতে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বন্ধ রয়েছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান।

[৮] প্রাণঘাতী এ ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে মানুষকে ঘরে রাখার লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে দফায় দফায় ছুটি বাড়িয়ে তা ৩০ মে পর্যন্ত করা হয়েছে। যদিও ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে খুলে দেয়া হয়েছে মসজিদ এবং দোকানপাট-শপিংমলও।

[৯] এদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৪ জনের মৃত্যু হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ফলে ভাইরাসটিতে মোট ৪৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৯৪ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০ হাজার ২০৫ জনে। জাগো নিউজ, প্রিয়ডটকম

  • সর্বশেষ