শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক

প্রকাশিত : ২২ মে, ২০২০, ০৯:৪০ সকাল
আপডেট : ২২ মে, ২০২০, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় প্রবাস ফেরতদের জন্য ঋণের নীতিমালা প্রায় চূড়ান্ত

প্রিয়াংকা আচার্য্য : [২ ] করোনার প্রভাবে এখন পর্যন্ত দেশে ফিরেছেন প্রায় এক লাখ কর্মী। আরও অনেক শ্রমিক ফেরত আসার আশংকা রয়েছে। তাদের যেন দীর্ঘদিন বেকার থাকতে না হয় এজন্য দুই ধরনের পরিকল্পনা করছে শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

[৩] প্রথমটি হলো- প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ প্রদান করে তাদের অর্থনৈতিকভাবে সচল রাখা। দ্বিতীয়টি- তাদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক হিসেবে তৈরি করে পুনরায় বিদেশে পাঠানো।

[৪] শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, করোনার ফলে যেসব শ্রমিক বিদেশ গিয়ে মারা গেছেন তাদের পরিবারের জন্য আমরা সহজ শর্তে এক থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেয়া হবে। এটা হবে একটা ইনভেস্টমেন্ট প্রজেক্ট।

[৫] সরকারের তরফ থেকে ৫শ কোটি টাকার আরেকটি তহবিল দেয়া হচ্ছে। শ্রমিকদের অবশ্যই বৈধতার সনদ দেখাতে হবে। এক্ষেত্রে যারা বৈধভাবে যাননি কিন্তু বৈধভাবে রেমিট্যান্স পাঠিয়েছেন তাদেরও এই সুবিধা দেয়া হবে।

[৬] যারা ফেরত এসেছেন তাদের রি-ট্রেনিং, রি-স্কিলিংয়ের মাধ্যমে আবার ফেরত পাঠানোর ব্যাবস্থাও করা হবে।

[৭] তিনি আরও জানান, বর্তমানে ফেরত আসা শ্রমিকদের বিমানবন্দরে ৫ হাজার টাকা করে দেয়া হচ্ছে তা শুধু এই করোনাকালীন বিশেষ পরিস্থিতির জন্য। এটি সবসময়ের জন্য না।

[৮] তবে অতীত অভিজ্ঞতা সুখকর নয় প্রবাসী কল্যাণ ব্যাংকের। যারা ঋণ নিয়েছেন তাদের অনেকেই ব্যবসা করে সফল হতে পারেনি। অনেকে টাকা ফেরত দেননি। ফলে দেনা বেড়েছে ব্যাংকের। তাই ব্যাংকের জন্য বিশেষ ব্যবস্থা নেয়ার পরামর্শ বিশ্লেশসকদের।

[৯] রামরুর চেয়ারম্যান ড. তাসমি সিদ্দিকী বলেন, এই ঋণ নেয়ার জন্য যে ৪ শতাংশ সুদ ধরা হয়েছে সেটা কিন্তু যুক্তি সম্মত নয়। এরকম একটা ব্যবসা চালিয়ে নেয়ার জন্য অভিবাসীদের নানা ধরনের ব্যবসায়িক পরামর্শ ও সার্ভিসের প্রয়োজন। সুতরাং এটাকে সামগ্রিক একটা প্রকল্প হিসেবে না নিলে কার্যক্রমটি সফল হবে না। সূত্র : বাংলাভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়