শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০৬:০৭ সকাল
আপডেট : ২০ মে, ২০২০, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানুষকে খাওয়ানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. আহসান এইচ মনসুর

রায়হান রাজীব : [২] পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আরও বলেন, দ্বিতীয় চ্যালেঞ্জ করোনা পরিস্থিতিকে সামাল দেয়া। এই দুটোই তাৎক্ষণিক চ্যালেঞ্জ, এরপর অর্থনীতিকে পুনরুদ্ধারের পদক্ষেপ নিতে হবে।

[৩] তিনি বলেন, প্রতিটি খাতকে ধীরে ধীরে খুলতে হবে। তাই করোনাকে সাথে নিয়েই কিভাবে কাজ করতে পারব সে ধরনের হেলপ গাইডলাইন মেনে চলে, রোগকে নিয়ন্ত্রণে রেখে, আমাদের অর্থনীতির কাজ-কর্মকে চালিয়ে যেতে হবে।

[৪] করোনাকে কেন্দ্র করে স্বল্প সময়ের জন্য একটা বাজেট করা যেতে পারে। যার মূল ফোকাস হবে করোনা পরিস্থিতিতে সহায়তা করা।

[৫] করোনা প্রতিরোধে ভালো ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি খাতকে সচল রাখতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষি উৎপাদন ও তার সরবরাহব্যবস্থা টিকিয়ে রাখা দরকার।

[৬] ড. মনসুর আরও বলেন, সরকারকে ব্যাপক আকারে অর্থনীতি পুনর্গঠন করতে হবে, যাতে বিনিয়োগ আমাদের দেশে দ্রæত আসতে পারে। এ জন্য সরকারকে শক্তিশালী পদক্ষেপও নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়