শিরোনাম
◈ ইন্টারপোলের রেড নোটিশ থাকা সত্ত্বেও ‘স্বাধীন’ পলাতকরা ◈ উরুগুয়ের সঙ্গে ড্র করে বিশ্বমঞ্চে আবারও চমক সৌদি আরবের ◈ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, নেতানিয়াহুর জন্য নতুন সংকট ◈ বেনজীরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, তবে শর্ত আছে: শিশির মনির ◈ ‘দেখা করার কথা বলে’ শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু ◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে 

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০৫:৩৪ সকাল
আপডেট : ২০ মে, ২০২০, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জলপাই তেলের উপকারিতা

ডা. আলমগীর মতি : ক্যানসার প্রতিরোধ, চামড়া ও চুলের স্বাস্থ্য রক্ষা করা, আয়রন ও ভিটামিনের উৎসের সঙ্গে জলপাই তেলের আরেকটি কার্যকরী গুণ আবিষ্কৃত হয়েছে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, অলিভ অয়েল বা জলপাই তেল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। অলিভ অয়েলের আনস্যাচুরেটেড ফ্যাট (শরীরের জন্য উপকারী এক ধরনের চর্বি) শরীরের স্যাচুরেটেড ফ্যাট (যা শরীরের জন্য ক্ষতিকর) নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ প্রতিরোধে সহায়তা করে।

ভূমধ্যঅঞ্চলীয় খাবারে আনস্যাচুরেটেড ফ্যাট প্রচুর পরিমাণে থাকে। এর মধ্যে রয়েছে অলিভ অয়েল, বাদাম, অ্যাভোকাডোজ, সেলারি, গাজর ইত্যাদি।

জলপাই তেল, বাদাম কিংবা অ্যাভাকাডো তেলের সঙ্গে নাইট্রাইট ও নাইট্রেটসমৃদ্ধ শাকসবজি কিংবা গাজরের সংমিশ্রণে এর মধ্যে এক ধরনের ফ্যাটি অ্যাসিড তৈরি করে, যা শরীরের খারাপ চর্বিগুলো ভেঙে দেয়। সেটা শরীরের জন্য অত্যন্ত উপকারী। সম্প্রতি ইঁদুরের ওপর চালিত এক গবেষণায় দেখা গেছে, এ ফ্যাটি অ্যাসিড রক্তচাপ কমাতে সাহায্য করে।

গবেষকরা দেখেছেন, খারাপ চর্বিগুলো উচ্চ রক্তচাপের জন্য দায়ী, এনজাইম (ফ্যাটি অ্যাসিড) তাকে বাধা দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ওই গবেষণার দেখা গেছে, যে ইঁদুরগুলোকে জলপাই তেলসমৃদ্ধ খাবার খাওয়ানো হয়েছে, ওই একই খাবার অন্য তেল দিয়ে অন্য ইঁদুরকে খাওয়ানো হয়েছে। নির্দিষ্ট সময় পর জলপাই তেল খাওয়ানো ইঁদুরগুলোর ক্ষেত্রে উচ্চ রক্তচাপ কম দেখা গেছে। পি জার্নালে গবেষণার ফলটি প্রকাশিত হয়েছে।

লেখক : বিশিষ্ট হারবাল গবেষক ও চিকিৎসক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়