শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০৩:০৩ রাত
আপডেট : ২০ মে, ২০২০, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত এক দশকে বিশ্বে যেসব দেশে সম্পদ বেড়েছে তার মধ্যে বাংলাদেশ প্রথম

বিশ্বজিৎ দত্ত : [২] জরিপকারী সংংস্থা ওয়েলখ এক্সের বরাত দিয়ে ভিয়েতনাম নিউজ জানায়, ২০১০ থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত যেসব দেশের মানুষের সম্পদ বেড়েছে তার উপর ভিত্তি করে রিপোর্টটি করা হয়েছে। বিশ্বের ১৪০টি দেশের সম্পদশালীদের উপর জরিপ চালায় সংস্থাটি।

[৩] সংস্থার হিসাবে বিশ্বের প্রধান ১০টি সম্পদ বৃদ্ধির দেশের মধ্যে প্রথমে রয়েছে বাংলাদেশ। দেশটির গড় সম্পদ বৃদ্ধিও পরিমাণ১৪ দশমিক ৩১শতাংশ। এরপরে যথাক্রমে ভিয়েতনাম,তাদের গড়১৩ দশমিক ৯, চীন১৩ দশমিক ৫, কেনিয়া,১৩ দশমিক ১, ফিলিপাইন ১১ দশমিক ৯, থাইল্যান্ড ১০দশমিক ৬, নিউজিল্যান্ড ৮ দশমিক ৭, যুক্তরাষ্ট্র, ৮ দশমিক ২, পাকিস্তান, ৭ দশমিক ৫, আয়ারল্যান্ড, ৭ দশমিক ১।

[৪] সংস্থাটির মতে, ম্যানুফ্যাকচারিং খাতের বিকাশ ও তরুন মানবসম্পদের কারণে এসব দেশে সম্পদের সৃষ্টি হয়েছে। তাছাড়া ২০১০ সালেও এসব দেশে অতি ধনির সংখ্যা বেশি ছিল না। কিন্তু এক দশকে হাজার হাজার মিলিওনিয়ার সৃষ্টি হয়েছে। যাদের হাতে কয়েকশ মিলিয়ন ডলারের সম্পদ রয়েছে।

[৫] তাদের মতে কোভিড-১৯ এর পর ব্যবসায় কিছুটা পরিবর্তন আসবে। আগে প্রধান ধনী রা সাধারণত, ব্যাংকিং ব্যবসা, ভোক্তা পরিসেবা এগুলোতে বিনিয়োগ করতো। এখন প্রযুক্তিখাত প্রধান হয়ে উঠবে। কারণ, অন্যান্য শিল্প ঘুরে দাঁড়াতে কিছুটা সময় নিবে। কিন্তু প্রযুক্তিখাত অল্প সময়েই তা কটিয়ে উঠতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়