শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০৬:২০ সকাল
আপডেট : ২০ মে, ২০২০, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনামুক্ত হয়ে কাজে ফিরলেন রুশ প্রধানমন্ত্রী মিখাইল শিশুস্তিন

ডেস্ক রিপোর্ট : [২] মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক নির্বাহী আদেশ জারি করে  তাকে কাজে ফেরার অনুমতি দিয়েছেন। ৩০ এপ্রিল করোনায় আক্রান্ত হওয়ার পর প্রধানমন্ত্রীর পদ থেকে সাময়িক ইস্তফা দেন তিনি। তখন থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন দেশটির উপপ্রধানমন্ত্রী।

[৩]চিকিৎসাধীন অবস্থায় অনলাইনে সরকারের বিভিন্ন বৈঠকে নিয়মিত অংশ নিয়েছিলেন মিখাইল মিশুস্তিন। করোনামুক্ত হওয়ার খবর প্রেসিডেন্ট পুতিনকে জানানোর পর নির্বাহী আদেশ জারি করা হয়। তবে রুশ এই প্রধানমন্ত্রীর করোনামুক্ত হওয়া অথবা তার বর্তমান শারীরিক অবস্থার ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ক্রেমলিন।

[৪] রাশিয়ার আরও বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দেশটির শিক্ষা, সংস্কৃতি এবং নির্মাণবিষয়ক মন্ত্রীও রয়েছেন। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ সরকারি এই কর্মকর্তাদের করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছেন।

[৫] দেশটিতে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ৯৪১ জন। এছাড়া করোনায় মারা গেছেন ২ হাজার ৮৩৭ জন। বিডিপ্রতিদিন, জাগোনিউজ

  • সর্বশেষ