শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০৬:৩৯ সকাল
আপডেট : ১৯ মে, ২০২০, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পায়রার কাছাকাছি আম্ফান

সমীরণ রায়ঃ [২] আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার (১৮ মে) রাত ৯টা পর্যন্ত পায়রা থেকে ৯১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল সাইক্লোনটি। ঝূর্ণিঝড় সৃষ্টির শুরু থেকেই সমুদ্রবন্দরগুলোর মধ্যে আম্ফানের সবচেয়ে কাছাকাছি রয়েছে পায়রা।
[৩] সুপার সাইক্লোন আম্ফান দেশের সমুদ্রবন্দরগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে কাছাকাছি রয়েছে পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের।
[৪]  আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘আম্ফান আঘাত করার এখন যে লোকেশন আছে, সেটা হলো পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের যে সীমান্ত আছে সুন্দরবনের, সেটাকে সেন্টার ধরা হয়েছে। তবে এটা পরিবর্তন হতে পারে, যেহেতু এখনও সময় আছে’। ‘সেন্টার যদি সুন্দরবন হয়, তাহলে আম্ফান যে স্পিডে আসছে, তাতে কম ক্ষতি হবে। ওই সেন্টার যদি সুন্দরবন ছাড়া পটুয়াখালী (বা অন্য স্থলভাগ) হয়, তাহলে অনেক ক্ষতি হবে’, যোগ করেন বজলুর রশিদ।
[৫] রাত ৯টা পর্যন্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আম্ফান সম্পর্কিত ২০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি আবহাওয়া অধিদফতর বলেছে, ‘এটি আজ (১৮ মে) রাত ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৯২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা থেকে ৯১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল’।
[৬] এতে আরও বলা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুপার সাইক্লোন ‘আম্ফান’ উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে ১৯ মে শেষরাত থেকে ২০ মে বিকেল/সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।
  • সর্বশেষ