শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা ◈ ৫ মামলায় জামিন পেয়ে নতুন করে যে দুঃসংবাদ পেলেন আইভী

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০৪:৩১ সকাল
আপডেট : ১৯ মে, ২০২০, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনুমোদনের জন্য মঙ্গলবার এনইসিতে উঠছে ২,০৫,০০০ কোটি টাকার এডিপি

সাইদ রিপন: [২] মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করবেন।

[৩] এ বিষয়ে পরিকল্পনা বিভাগের সচিব নূরুল আমিন বলেন, করোনার কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার সেভাবে বাড়ছে না। তবে বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয়ের আওতায় থোক বরাদ্দ রাখা হচ্ছে, য চলতি অর্থবছরের চেয়ে কয়েকগুণ বেশি।

[৪] সূত্রে জানা গেছে, ১৭টি খাতে এডিপির বরাদ্দের খসড়া তৈরি করা হয়েছে। এ বরাদ্দ পর্যালোচনা করে দেখা গেছে, সবচেয়ে বেশি ৫২ হাজার ১৮৩ কোটি টাকা বরাদ্দ পেয়েছে পরিবহন খাত। এ খাতের মধ্যে রয়েছে সড়ক পরিবহন, সেতু বিভাগ এবং রেলপথ, নৌ, বেসামরিক বিমান পরিবহন। চলমান পদ্মাসেতু ও রেল সংযোগসহ সব মেগাপ্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সার্বিক যোগাযোগ ব্যবস্থাার উন্নয়নকে আগামী অর্থবছরও পরিবহন খাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এরপর বিদ্যুৎ খাতে দেয়া হয়েছে ২৪ হাজার ৮০৩ কোটি টাকা। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ রয়েছে শিক্ষা খাতে ২৩ হাজার ৪৩৯ কোটি টাকা। এর বাইরে স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৩ হাজার ৩৩ কোটি টাকা। কৃষি খাতে রাখা হচ্ছে ৮ হাজার ৪২৪ কোটি টাকা।

[৫] এডিপিতে মোট প্রকল্প সংখ্যা রাখা হয়েছে ১ হাজার ৭৭৭টি। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়