শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ০২:৩৯ রাত
আপডেট : ১৮ মে, ২০২০, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উচ্চ রক্তচাপের কারণ দৃষ্টিশক্তির সমস্যা

প্রফেসর ডা. সৈয়দ একে আজাদ : উচ্চ রক্তচাপ থেকে দৃষ্টিশক্তি নষ্ট হওয়া বিরল বা অস্বাভাবিক কোনো ঘটনা নয়। উচ্চ রক্তচাপ যেমন পক্ষাঘাত বা হৃদরোগের কারণ হতে পারে, কিডনি বিকলের কারণ হতে পারে, তেমনি নষ্ট হয়ে যেতে পারে দৃষ্টিশক্তিও। এ সমস্যার নাম হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। পৃথিবীর অসংখ্য মানুষের দৃষ্টিশক্তি নষ্ট হওয়া বা অন্ধত্বের বড় কারণ অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ।

রোগ বোঝার উপায় : উচ্চ রক্তচাপের কারণে চোখ নষ্ট হচ্ছে, এটা খুব সহজে বোঝা যায় না। কারণ প্রক্রিয়াটি খুবই ধীর এবং প্রায় নীরবে ঘটতে থাকে। কেবল নিয়ম মাফিক চোখ পরীক্ষা করতে গিয়ে পরিবর্তনগুলো ধরা পড়তে পারে। অনিয়ন্ত্রিত রক্তচাপের কারণে চোখের পেছনের ক্ষুদ্র ক্ষুদ্র রক্তনালিতে পরিবর্তন হতে থাকে। যেমনÑ প্রথমে রক্তনালিগুলো সরু ও চিকন হয়ে যায়, চোখের পেছনের রেটিনায় তরল বের হয়ে আসে, রক্তক্ষরণ হতে পারে, অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় এবং দৃষ্টিশক্তি রহিত হয়। রোগী সহজেই কোনো সমস্যাই অনুভব করেন না সামান্য দৃষ্টি সমস্যা বা মাঝে মধ্যে মাথাব্যথা ছাড়া।

সাবধান হোন : রেটিনা বা অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে চিকিৎসার তেমন সুযোগ থাকে না। তাই এর মূল চিকিৎসা হলো প্রতিরোধ। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখাটাই চিকিৎসা। অনেকেই বলে থাকেন, রক্তচাপ একটু বেশি থাকলেও তাদের কোনো সমস্যা হয় না। তাই তারা নিয়মিত ওষুধ খান না। অনেকের ধারণা, বয়স বাড়লে রক্তচাপ একটু বাড়তেই পারে। এতে ওষুধের দরকার নেই।

কিন্তু উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। কেবল চোখ নয়, ক্রমে কিডনি, হৃদযন্ত্র, মস্তিষ্ক ও দেহের সব অঙ্গ ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই মধ্যবয়স পেরিয়ে গেলে নিয়মিত রক্তচাপ মাপা এবং বেশি থাকলে তা নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ওষুধ সেবন করা জরুরি। উচ্চ রক্তচাপের রোগীরা লবণ এড়িযে চলুন। চর্বি-তেলযুক্ত খাবার এড়িয়ে সবজি, ফলমূল ও আঁশযুক্ত খাবার বেশি করে খান।

উচ্চ রক্তচাপের সঙ্গে ডায়াবেটিস ও রক্তে চর্বির আধিক্য থাকলে তাদের ঝুঁকি আরও বেশি। তাই নিয়মিত পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শমতো জীবনযাপন করুন। বছরে একবার কি দুবার চোখ পরীক্ষা করান। কেবল চশমার পাওয়ার নয়, চোখের সার্বিক পরীক্ষা জরুরি। এজন্য একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।

লেখক : চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন সাবেক বিভাগীয় প্রধান, চক্ষুরোগ বিভাগ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল

  • সর্বশেষ