শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ০৬:০২ সকাল
আপডেট : ১৮ মে, ২০২০, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেই ৮০ টা ‘সিম কার্ড’ নিলামে তুলতে চান নাসির

ডেস্ক রিপোর্ট : [২] বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন নাসির হোসেন। ইনিংসের শেষ দিকে কার্যকর ব্যাটিং; দুর্দান্ত ফিল্ডিংয়ের মাঝে কখনো বোলিংয়েও সাফল্য এনে দিতেন দলকে। নামের পাশে মি. ফিনিশার খ্যাতি জোড়ার পরও এ তারকা চলে গেছেন দলছুটদের কাতারে। জড়িয়েছেন নানা শৃঙ্খলা বিরোধী কাজে, সঙ্গে ছিল ফর্মহীনতা।

[৩] মাঝে আবার হয়েছিল পায়ের ইনজুরি। এসব কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলে ডাক পাচ্ছেন না নাসির হোসেন। এতকিছুর পরও একটি বিশেষ কারণে আলোচনায় সবার আগে চলে আসেন নাসির। তিনি নাকি ৮০টি সিমের মালিক!

[৪] সামাজিক মাধ্যম ফেসবুকে বেশ ভালোভাবে ছড়িয়েছিল বিষয়টি। আজ রোববার রাতে এক ফেসবুক লাইভ আড্ডায় মি. ফিনিশার খ্যাত এ তারকা ক্রিকেটার মুখ খোলেন এ ব্যাপারে। উপস্থাপকের এক প্রশ্নে মজা করে জানান ৮০টা সিম কার্ড তিনি নিলামে তুলতে চান।

[৫] নাসির বলেন, ‘হ্যাঁ আমার ৮০টা সিম নিলামে উঠবে। যে সব নাম্বারগুলা ভালো সেগুলা একটু দামী আরকি (হাসি)। এগুলা মানুষজন বলে, আমাদের সংস্কৃতিটাই এরকম।’

[৬] এসব ব্যপার নিয়ে যারা হইচই করেন, তাদের অসুস্থ বলে মন্তব্য করেন নাসির। বলেন, ‘আপনি যদি সুস্থ মানুষ হন তাহলে কীভাবে চিন্তা করেন যে একটা মানুষ ৮০টা সিম ব্যবহার করে? এটা অসম্ভব কথা। ওই যে বললাম, কিছু গরিব ইউটিউবার আছে যারা আমার নাম বিক্রি করে টাকা কামাই করছে।’

[৭] বাংলাদেশের জার্সি গায়ে নাসির হোসেনের ওয়ানডেতে অভিষেক হয় ২০১১ সালের আগস্টে। একই বছরের অক্টোবরে অভিষেক হয় টেস্ট ও টি-টোয়েন্টিতে। সর্বশেষ খেলেছেন ২০১৮ সালের জানুয়ারিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে। তিনি এখন পর্যন্ত ১৯ টেস্টে ৪৪২, ৬৫ ওয়ানডেতে ৯৮৮ ও ৩১ টি-টোয়েন্টিতে ২৬২ রান করেছেন।আমাদের সময়, প্রিয়ডটকম

  • সর্বশেষ