শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ০১:৫০ রাত
আপডেট : ১৮ মে, ২০২০, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাত্র ১১ মন্ত্রীকে ডাকা হচ্ছে বাজেটের মন্ত্রিসভার বৈঠকে

আবুল বাশার নূরু: [২] আসছে বাজেট উপলক্ষে অনুষ্ঠেয় মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ৪৭ জন মন্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ ১১ জন মন্ত্রীকে ডাকা হচ্ছে। মন্ত্রিপরিষদ সচিবসহ ১০ জন সচিব ও সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে সংসদ সচিবালয়।

[৩] জাতীয় সংসদের উপসচিব মনিরা বেগম স্বাক্ষরিত এক চিঠি থেকে এসব তথ্য পাওয়া যায়।

[৪] মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ২৫ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী রয়েছেন। কিন্তু দেশে করোনা মহামারি চলায় সবাইকে আমন্ত্রণ জানানো হয়নি বৈঠকে। এছাড়া বাজেট পেশ হবে সীমিত পরিসরে।

[৫] আগামী ১১ জুন (বৃহস্পতিবার) সংসদে বাজেট পেশ করা হবে। এ উপলক্ষে বাজেট পেশের আগে বরাবরের মতো সংসদ ভবনের মন্ত্রিসভাকক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। সম্ভাব্য দুপুর ১২টায় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের প্রস্তুতির জন্য সংসদের সংশ্লিষ্ট বিভাগে চিঠি দেয়া হয়েছে। চিঠি পাওয়ার পর সাধারণ ছুটির মধ্যেই কাজ করছে সংশ্লিষ্ট বিভাগ।

[৬] চিঠিতে উল্লেখ করা হয়, বৈঠকে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রীসহ ১০ জন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে। বৈঠকে মন্ত্রিপরিষদ সচিবসহ ১০ জন সচিব ও সিনিয়র সচিব উপস্থিত থাকবেন।

[৭] এছাড়া বৈঠককালে সহায়তা প্রদানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা-বৈঠক সংশ্লিষ্ট চারজন, অর্থ বিভাগের দু-তিনজন এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ২৩ জন কর্মকর্তা উপস্থিত থাকবেন।

[৮] মন্ত্রিসভার বৈঠকটি সুষ্ঠুভাবে শেষ করার জন্য সংসদ ভবনে অবস্থিত মন্ত্রিসভাকক্ষে আসবাবপত্র, বিদ্যুৎব্যবস্থা, মাইক্রোফোন, পাওয়ার পয়েন্ট উপস্থাপন সরঞ্জাম এবং আনুষঙ্গিক ব্যবস্থা প্রস্তুত রাখার জন্য চিঠিতে বলা হয়েছে।

[৯] সংসদের একটি সূত্র জানায়, এই বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ছাড়াও স্বাস্থ্যমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, খাদ্যমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী থাকতে পারবেন।

[১০] এ বিষয়ে জানতে চাইলে সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, ‘করোনার কারণে এবারের বাজেট অধিবেশন হবে স্বল্প পরিসরে। তাই মন্ত্রিসভার বৈঠকও হবে সংশ্লিষ্ট মন্ত্রীদের নিয়ে। এছাড়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সভায় উপস্থিত থাকতে হবে। সংসদে প্রবেশের আগে সবার তাপমাত্রা মাপা হবে। থাকবে স্যানিটাইজারও।

  • সর্বশেষ