শিরোনাম
◈ রাতের আঁধারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ ◈ ছয় মাসেও বদলায়নি ঢাবির শেখ পরিবারের নামে থাকা পাঁচ স্থাপনার নাম ◈ বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৬ শতাংশ, বাড়ছে কর্মসংস্থানের সংকট ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে ৩১৭ রানে দিন শেষ বাংলাদেশের ◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের

প্রকাশিত : ১৭ মে, ২০২০, ০১:৫৪ রাত
আপডেট : ১৭ মে, ২০২০, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদের আগেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

আবুল বাশার নূরু: [২] করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে বড় সুখবর পাচ্ছেন নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। প্রায় এক বছরের বকেয়া বেতন-ভাতা, ঈদ বোনাস ও বৈশাখী ভাতা পেতে যাচ্ছেন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীররা। ঈদের আগেই তারা পাবেন গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত মাসের বেতন।

[৩] শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) এমপিও সংক্রান্ত জরুরি এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৪] জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ব ঘোষণা অনুযায়ী গত বছরের ১ জুলাই থেকে এরিয়ারসহ বেতন-ভাতা পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা। গত বছরের আগস্টে ঈদুল আজহা ছিল। সেই উৎসব বোনাসটি বকেয়া পাবেন। আর গত মাসের বৈশাখী ভাতা পেয়েছেন পুরোনো এমপিওভুক্ত শিক্ষকরা। নতুন শিক্ষকরা সেটা বকেয়া হিসেবে পাবেন। এর সাথে যুক্ত হচ্ছে আগামী ঈদুল ফিতরের ভাতা। ঈদের আগেই তাদের জন্য চেক ছাড় করা হবে।

[৫] এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক জানান, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রধান বিষয়ক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ঈদের আগে তাদের বেতন-ভাতা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে মাউশির সংশ্লিষ্ট বিভাগের হিসাব-নিকাশ শেষে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়কে মোট অর্থের ব্যাংক চেক পাঠালে মাউশি থেকে তা সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানোর পর শিক্ষক-কর্মচারীরা অর্থ উত্তোলন করতে পারবেন।

[৬] এদিকে শুক্রবার মাদরাসা শিক্ষা অধিদফতরে এমপিওর সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন এমপিওভুক্ত মাদরাসার এক হাজার ৩৪৭ জন শিক্ষক-কর্মচারীর এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব শিক্ষকসহ পুরাতন এমপিওভুক্ত মাদরাসাগুলোতে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী এবং পেন্ডিং থাকা আবেদনের ভিত্তিতে মোট এক হাজার ৫৩৪ জন শিক্ষক কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর। আর ৪০ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

  • সর্বশেষ