শিরোনাম
◈ খুলনায় শিক্ষার্থীকে মারধরের পর মৃত্যু, পাঁচতলা থেকে পড়ে যাওয়ার ঘটনায় রহস্য ◈ রাফিনহার হ্যাটট্রিক, সেভিয়াকে হারা‌লো বা‌র্সেলোনা ◈ চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য খালাসে ১৩ দিন, বিল অব এন্ট্রি দাখিলেই যায় ৭ দিন! ◈ রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, ধ্বংসের কথা জানাল সৌদি ◈ নাশকতার ছক বিদেশে ঢাকায় বাস্তবায়ন, অনেক পুলিশ কর্মকর্তা নজরদারিতে ◈ ব্রাইটনের কাছে আর্সেনাল পরা‌জিত ◈ কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যা: সন্দেহভাজন তুহিনের বিরুদ্ধে মোটরসাইকেল আত্মসাৎ, মাদক ও কিশোর গ্যাংয়ের অভিযোগ ◈ লন্ডনে জব্দ ২৫ মিলিয়ন ডলার ফেরানোর সুযোগ হারাল বাংলাদেশ, চার সপ্তাহ পর অর্থ গেল দুবাইয়ে ◈ কলকাতা নাইটরাইডা‌র্সে যোগ দি‌চ্ছেন রোহিত শর্মা?  ◈ অ‌জিত আগরকর প্রধান নির্বাচকের পদে থাকতে চান না, চিঠি দিলেন বি‌সি‌সিআইকে

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০৬:৪৭ সকাল
আপডেট : ১৬ মে, ২০২০, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুর্দিপন্থী আরও ৪ মেয়রকে আটক করেছে তুরস্ক

ইসমাঈল আযহার : [২] দেশটির উত্তর-পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চল থেকে এই ৪ কুর্দিপন্থী মেয়রকে শুক্রবার (১৫ মে) আটক করা হয়েছে। পিপলস ডেমোক্র্যাটিক পার্টির এই মেয়রদের তাদের বাড়ি থেকেই আটক করা হয়। আল আরাবিয়া

[৩] সরকার অভিযোগ করছে, এই দলটি বেআইনি ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের সঙ্গে যুক্ত। এসব নেতাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাদের স্থলাভিষিক্ত করা হয়।

[৪] তবে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এই চার মেয়রই ২০১৯ সালের মার্চ মাসে নিজেদের এলাকার নির্বাচনে জয়লাভ করেন।

[৫] গত নির্বাচনে বিজয়ী প্রায় ৪৫ মেয়রকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং তাদের মধ্যে ২১ জনকে সন্ত্রাসী অভিযোগে জেল দেওয়া হয়। তাছাড়া পিপলস ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যানসহ সাত সাবেক বিধায়কও এখন জেলে রয়েছেন। আল আওসাত

[৬] এদিকে নিউ ইয়র্ক ভিত্তিক হিউমান রাইটস ওয়াচ এসব গ্রেপ্তারের বিষয়ে তুরস্কের সমালোচনা করে বলেছে, এতে জনগনের ভোটাধিকারকে খর্ব করা হচ্ছে। তবে তুরস্ক ছাড়াও যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন পিকেকে একটি সন্ত্রাসী সংগঠন বলে বিবেচনা করে। ভয়েস অফ আমেরিকা

  • সর্বশেষ