শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৬ মে, ২০২০, ০৯:১২ সকাল
আপডেট : ১৬ মে, ২০২০, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্লোভেনিয়া প্রথম ইউরোপীয় দেশ, নিজেকে করোনাজয়ী ঘোষণা করলো

সালেহ্ বিপ্লব : [২] ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশটি সরকার শুক্রবার এক ঘোষণায় জানিয়েছে, করোনা মহামারী সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। স্বাস্থ্যসুরক্ষার বিশেষ কোনো ব্যবস্থা নেয়ার আর প্রয়োজন নেই। তবে কিছু নিষেধাজ্ঞা চলতি মাসেও বিভিন্ন মাত্রায় বহাল থাকবে| বলকান ইনসাইট, ইয়ন, নিউজউইক

[৩] প্রধানমন্ত্রী জেনেজ জানসা বলেন, করোনা পরিস্থিতিতে স্লোভেনিয়া এখন সবচেয়ে ভালো অবস্থায় আছে। তাই আমরা মহামারীর ঘোষণা প্রত্যাহার করছি। কিছু সীমান্ত খুলে দেয়া হবে। ইইউভূক্ত কিছু দেশের নাগরিককে দেশটিতে প্রবেশের সুযোগ দেয়া হবে।

[৪] বিশ্বজুড়ে করোনা মহামারী ঘোষণার দু’মাসের মাথায় দেশটি তাদের এ সাফল্যের ঘোষণা দিলো। ৪ মার্চ স্লোভেনিয়ায় প্রথম করোনা শনাক্তের সন্ধান মিলে, মার্চের ১২ তারিখ দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়।

[৫] দেশটির জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট জানিয়েছে, গত ১৪ দিনে মাত্র ৩৫ জন করোনা সংক্রমণের শিকার হয়েছে।
পরিস্থিতির উন্নতি হওয়ায় সব ধরনের নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে। এতোদিন পর্যন্ত ইউরোপীয় অন্যান্য দেশ থেকে আসা মানুষকে সাতদিনের কোয়ারেন্টাইনে থাকতে হতো। সেটিও আর কার্যকর থাকছে না। তবে ইউরোপের বাইরের দেশগুলোর নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে কোয়ারেন্টাইন এখনও বাধ্যতামূলক রাখা হয়েছে।

[৬] প্রাথমিক বিদ্যালয়গুলোতে আংশিকভাবে ক্লাস শুরু করতে বলা হয়েছে। দোকানপাট এবং ড্রাইভিং স্কুলগুলোকে কার্যক্রম শুরুর অনুমতি দেয়া হয়েছে। তবে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান বন্ধ রাখার আদেশ বহাল থাকবে।

[৭] ২০ লাখ জনসংখ্যা অধ্যুষিত পাহাড়ী দেশটিতে গত বৃহষ্পতিবার পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ১ হাজার ৫শ এবং মৃতের সংখ্যা ১০৩।

  • সর্বশেষ
  • জনপ্রিয়