শিরোনাম
◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ১০:৩৪ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২০, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ক্ষতির মুখে দেশের হাজারো পেঁয়াজ চাষি, কারণ হিসেবে দুষছেন ভারত থেকে আমদানির সিদ্ধান্তকে

আইরিন ফাতেমা : [২] এদিকে সিদ্ধান্ত নিতে বাণিজ্যমন্ত্রী তাকিয়ে আছেন কৃষি মন্ত্রণালয়ের দিকে কৃষিমন্ত্রী বলেছেন, কোনোভাবেই কৃষককে ক্ষতির মুখে ফেলবেন না তারা। এক হালি ত্রিশ টাকা। আর এক কেজির দাম উঠেছিলো আড়াইশ টাকায়। মাস কয়েক আগের কথা এটি। গত অক্টোবরে ভারত রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিলে সব শ্রেণিপেশার মানুষের নাগালের বাইরে চলে যায় পেঁয়াজ। সময় টিভি

[৩] সেই দাম দেখে অনেক আশা নিয়ে এবার পেঁয়াজ ফলিয়েছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লক্ষণদিয়া গ্রামের কৃষক শুকুরু আলী মোল্লা। ফলনেরমতো দামও তুলছিলেন ভালোই। কিন্তু সম্প্রতি ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণে কমতে শুরু করেছে দর। এপ্রিলে মাঠ থেকে পেঁয়াজ ওঠার পর কৃষক পাইকারিতে মণপ্রতি বিক্রি করেন ১৬শ থেকে ২ হাজার টাকা। কিন্তু আমদানির ঘোষণায় এক লাফে তা ৫শ টাকা কমে গেছে। তাই শুকুর আলীর মতো দেশের হাজারো কৃষকের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।

[৪] তবে বাণিজ্যমন্ত্রী বলছেন, কৃষকের পাশাপাশি দেখতে হয় ভোক্তার দিকটাও। হয়ত রমজানের কারণে আমদানি করা হয়েছে তবে অবশ্যই কৃষক যাতে লাভবান হয় সেটি দেখা হবে বলে জানান তিনি। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু পেঁয়াজ আমদানির অনুমতি দেয় না। সেটা কৃষি মন্ত্রণালয় যদি চায় বন্ধ করতে তাহলে তারা এটা করতে পারে।

[৫] অন্যদিকে কৃষিমন্ত্রী বলছেন দাম খুব বেশি কমেনি তবে লাভ কম পাচ্ছেন কৃষক। তবে সেটিও দেখবেন বলে জানিয়েছেন মন্ত্রী। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, রোজার আগে কিছু আমদানিকারকে অনুমতি দেয়া হয়েছে। পেঁয়াজ এসেছে ভারত থেকে। দাম খুব বেশি কমেনি তবে লাভ কম পাচ্ছেন কৃষক।

  • সর্বশেষ