শিরোনাম
◈ বাংলাদেশে হামের পর ডিফথেরিয়া, হুপিং কাশি ও পোলিওর ঝুঁকি, টিকাদান ব্যবস্থার দুর্বলতা নিয়ে সতর্কতা ◈ পাখিরা আসছে, ইচ্ছেমতো খাচ্ছে, দোকানদার বলছেন—‘খাক, ঈশ্বর আমাকে অনেক দিয়েছেন’ (ভিডিও) ◈ আইজিপির বক্তব্যে ‘ক্রসফায়ার’ নিয়ে যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ◈ ইউরোপজুড়ে রাজপথে জেন-জি, কেন বাড়ছে তরুণদের ক্ষোভ? ◈ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশিরা ◈ নিলামে শরিফুলকে পেতে ২ কোটি ৩০ লাখ সিটিজেনস ব্যাংকের, তাসকিনকে ওয়ালটনের ২ কোটি ১০ লাখ  ◈ অ‌স্ট্রেলিয়ার বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন রিশাদও ◈ জ্বালানি নিরাপত্তা ও উন্নয়ন প্রকল্পে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ সড়ক যোগাযোগের উন্নয়নে যাত্রী সংকটে আঞ্চলিক বিমানবন্দর ◈ ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করে প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ০১:৩৪ রাত
আপডেট : ১৫ মে, ২০২০, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদুল ফিতর উপলক্ষে ইমাম-মুয়াজ্জিনের জন্য থাকছে প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’

ইসমাঈল আযহার: [২] পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের জন্য বিশেষ ‘ঈদ উপহার’ তথা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে কর্মহীন অসহায় মানুষের জন্য সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ পাঠানো কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

[৩] গণভবন থেকে নগদ সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে দেশের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকাও মোবাইল ব্যাংকিং তথা ডিজিটাল উপায়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের প্রতিটি সেক্টরের মানুষ যাতে কোনো না কোনোভাবে সহায়তা পান, কেউ যাতে বাদ না পড়ে, সে বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই।

[৪] প্রধানমন্ত্রী জানান, এর আগে দেশের ৬ হাজার ৯৫৯টি কওমি মাদরাসাকে ৮ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আরও কিছু মাদরাসাকে সহায়তা দেওয়া হবে। সেইসঙ্গে ঈদের আগে দেশের সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের জন্যও সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।

[৫] তিনি বলেন, করোনার কারণে মসজিদগুলো ঠিকভাবে চলছে না। রোজার মাসে আমাদের মসজিদগুলোতে অনেক মানুষ আসে। অনেক টাকা-পয়সাও ইনকাম হয়। কিন্তু এবার সে সুযোগ হচ্ছে না। আমরা এ বিষয়ে খবর রাখি। তবে মসজিদ কমিটিতে যারা আছেন, বিত্তশালী যারা আছেন, তারাও সহায়তা করছেন। তার পরও আমি ইমাম ও মুয়াজ্জিনদের জন্য কিছু করার কথা ভেবেছি।

[৬] প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের ইমাম-মোয়াজ্জিনদের তালিকা আমাদের কাছে আছে। এই রোজার মাসে মসজিদ-মাদরাসা বন্ধ থাকায় তারা অসুবিধায় আছেন। তাই ঈদের আগে আমরা তাদের সহায়তা পৌঁছে দেবো। অদৃশ্য করোনাভাইরাসের কারণে সবকিছু স্থবির হয়ে পড়েছে। আমরা চেষ্টা করছি, এই পরিস্থিতিতেও যাতে মানুষের কাছে সরকারের সহায়তা পৌঁছে যায়। করোনা পরিস্থিতির কারণে সৃষ্ট সংকটে সামাজিক সুরক্ষা বেষ্টনীর আওতা বাড়ানোর মাধ্যমে সরকার আরো বেশি মানুষের কাছে সহায়তা পৌঁছানোর চেষ্টা করছে। আর এরই অংশ হিসেবে আজ ৫০ লাখ অসহায় পরিবারের কাছে নগদ অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে, বলেন প্রধানমন্ত্রী। সূত্র: বাংলা ২৪, আওয়ার ইসলাম

  • সর্বশেষ