শিরোনাম
◈ ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদের পথে ইসি ◈ আপনার আয় কোন খাতে? ৭ ধরনের আয় থাকলে রিটার্ন বাধ্যতামূলক ◈ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ◈ নবম পে-স্কেলের গেজেট সেপ্টেম্বরের মাঝামাঝি ◈ ব্রিকসের আগে তারেক রহমানের ভারত সফর নিয়ে ‘তাড়াহুড়ো নয়’: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলাতে তারেক রহমানের ভারত সফর গুরুত্বপূর্ণ: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদকীয় ◈ আল আহলিকে হারিয়ে বার্সেলোনার জুয়ান গাম্প্যার ট্রফি জয় ◈ প্রস্তুত সংসদ সচিবালয়, আজ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ◈ আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট ও সিনিয়র আইনজীবীর উপর নিষেধাজ্ঞা দি‌লেন ডোনাল্ড ট্রাম্প ◈ আবার পা‌কিস্তান ও ভারত গেমে বাংলাদেশ!

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ১০:১৯ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২০, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাচে ছন্দ মেলাতে ১২ বার জুতো বদল হৃতিকের!

মুসফিরাহ হাবীব: [২] লকডাউনে এবার সামনে এল বলিউড তারকা হৃতিক রোশনের এই খুঁতখুঁতে স্বভাবের কথা। আর সেকথা শেয়ার করলেন তার কোরিয়োগ্রাফার বসকো মারতিস। তিনি জানান, ব্যাং ব্যাং ছবির ‘তু মেরি’ গানের কোরিয়োগ্রাফির সময়েই হৃত্বিক এ কান্ডটি করেছিলেন।

[৩] গানটিতে ছিল বেশ কিছু হুক আপ স্টেপ। কিন্তু কিছুতেই পায়ে ছন্দ মেলাতে পারছিলেন না হৃতিক। অগত্যা একের পর এক বদলে গেলেন জুতো। অবশেষে ১২ নম্বর জুতোতে এসে সেই গানের স্টেপ মনমতো করতে পারেন হৃতিক।

[৪] ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বসকো লেখেন, “তু মেরি ট্রিভিয়া. শুটিংয়ে একটি স্লিপারি ফ্লোরে গানটির সঙ্গে সঠিকভাবে পা মেলাতে প্রায় ১২ জোড়া জুতো বদলেছিলেন হৃতিক। আমার মনে হয় সেই সময় এটা কেউ খেয়াল করেননি। হৃতিক নিজেও এটা সবার অলক্ষ্যেই করেছিলেন।”

[৫] এ ভিডিও শেয়ার হওয়ার পরই সেখানে “কেয়া বাত” লিখে কমেন্ট করেছেন হৃতিক স্বয়ং। বসকোর এই ভিডিওতে কমেন্ট করেন অভিনেতা বরুণ ধাওয়ানও। তিনি লেখেন, “এরপর এটা নিয়ে আপনাকে বেশ ট্রোল করা যাবে। আপনি আপনার স্টেপ সম্পূর্ণভাবে শেষ করেননি।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়