শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০১:৩৬ রাত
আপডেট : ১৩ মে, ২০২০, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার প্রতিষেধক নিয়ে বিভ্রান্তি ছড়ানো বন্ধ করতে হবে : ডা. মুসতাক হোসেন

মিনহাজুল আবেদীন : [২] বুধবার ডিবিসি টিভির টকশোতে আইইডিসিআরের উপদেষ্টা বলেন, করোনায় অভাবনীয় উদ্ভাবন শুরু করে দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক বিজ্ঞান বিভাগ ও আইইডিসিআরসহ শিশু গবেষণা ইনস্টিটিউট। সব প্রতিষ্ঠানগুলো এক সঙ্গে মিলে কাজ করছে। করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা চালাচ্ছে।

[৩] ডা. মুসতাক হোসেন বলেন, চীন, ইউরোপ, যুক্তরাষ্ট্রের সাথে মিল রেখে প্রতিষেধক তৈরি করা হচ্ছে। বিশেষ করে টিকার দিকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। তিনি বলেন, আবিষ্কার হলেও এটি প্রথমে ট্রায়াল দিতে হবে।

[৪] তিনি বলেন, বর্তমান হাসপাতালগুলোতে ডাক্তাররা মাস্ক ব্যবহার করার পরেও বেশি সংক্রমিত হচ্ছে। আবার দেশে প্রতিষেধক আবিষ্কার নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এটা বন্ধ করতে হবে।

[৫] তিনি আরও বলেন, ‘দেশের বিজ্ঞানীরা পিছিয়ে নেই বরং করোনাকে কীভাবে জয় করা যাবে, সে বিষয় নিয়ে গবেষণা করছে। আশা করা যাচ্ছে এতে আমরা সফল হবো।’ সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়