শিরোনাম
◈ সেপ্টেম্বরে বাড়ছে গ্যাস সরবরাহ! ◈ ছাদভিত্তিক সৌরবিদ্যুতে সরকারের বিশেষ প্রণোদনা, ২০২৭ সালের মধ্যে স্থাপনে মিলবে সুবিধা ◈ ৪২ বছর পর নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগ ও যাত্রীসেবায় জোর ◈ সম্পদের বিবরণ প্রকাশের শর্তে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির ◈ দেশের রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার ◈ সেপ্টেম্বরে বাড়তে পারে গরম, সাগরে লঘুচাপ থেকে নিম্নচাপের শঙ্কা ◈ মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ◈ চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় কারাগারে ◈ তারেক রহমানকে ট্রাম্পের চিঠি: শিগগিরই বৈঠকের আশাবাদ, বোয়িং কেনায় ধন্যবাদ ◈ ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০৭:৫৬ সকাল
আপডেট : ০৯ মে, ২০২০, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৯ হাজার বন্দিকে প্যারোলে মুক্তি দিচ্ছে দক্ষিণ আফ্রিকা

সিরাজুল ইসলাম: [২] জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে সমাজের জন্য কম ঝুঁকিপূর্ণ এমন বন্দিদের মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার এ তথ্য জানান প্রেসিডেন্ট কাইরিল রামাফোসা। রয়টার্স

[৩] মূলত করোনার বিস্তার ঠেকাতে কারাগারে শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য তাদের মুক্তি দেয়া হচ্ছে বলে জানান প্রেসিডেন্ট।

[৪] অপরাধ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতার দিক দিয়ে সব চেয়ে বেশি এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। বন্দি রয়েছে ১ লাখ ৫৫ হাজার। ৫৮ মিলিয়ন মানুষের দেশে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ২৩২ জনের শরীরে। মারা গেছে ১৬১ জন।

[৫] প্রেসিডেন্ট বলেন, অন্য দেশের মতো তার দেশেও সংশোধনাগারে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে।

[৬] বিচার ও সংশোধন সেবা বিষয়ক মন্ত্রী রোনাল্ড লামোলা বলেন, সংশোধনাগারে ১৭২ করোনা রোগী শনাক্ত এবং তিনজন মারা গেছে। তিনি বলেন, ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দি থাকায় তারা কেন্দ্রগুলোতে বন্দিদের শারীরিক দূরত্ব বজায় রাখতে পারছেন না।

[৭] প্রেসিডেন্ট বলেন, যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া, ভয়াবহ অপরাধী যেমন- যৌন অপরাধ, হত্যা, হত্যাচেষ্টা, লিঙ্গভিত্তিক নির্যাতন ও শিশু নির্যাতনকারীরা প্যারোলে মুক্তি পাবে না। মুক্তির পর নিয়ম ভাঙ্গলে তাদের আবার গ্রেপ্তার করা হবে।

  • সর্বশেষ