শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ০৭:০৯ সকাল
আপডেট : ০৬ মে, ২০২০, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রায় চার মাস পর স্কুলে ফিরছে চীনের হুবেই প্রদেশের সিনিয়র শিক্ষার্থীরা, তবে বেশিরভাগ বাড়িতে

শাহনাজ বেগম : [২] করোনা মহামারীর উৎপত্তিস্থল উহানের হুবেই প্রদেশের ১২১ টি শিক্ষা প্রতিষ্ঠানে ফিরেছেন শিক্ষার্থীরা। বুধবার মুখে মাস্ক এবং দূরত্ব বজায় রেখে শ্রেনীকক্ষের ডেস্কে বসে ক্লাসে অংশ নেন তারা। করোনা মোকাবিলায় গত জানুয়ারি মাসে স্কুলগুলো বন্ধ ঘোষনা করে কর্তৃপক্ষ। দ্য জাকার্তা পোস্ট

[৩] স্কুলে ফিরে এসেই খুব খুশি একজন সিনিয়র শিক্ষার্থী জানালেন এই মাসে ৮ম মাসিক পরীক্ষা দিতে হবে।

[৪] জুনিয়ার এবং মাধ্যমিক শিক্ষার্থীদের ক্লাস কবে নাগাদ শুরু হবে তা জানায়নি। শুধুমাত্র নবম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের আসন্ন বড় একটি পরীক্ষার প্রস্তুতি নিতে স্কুলে ফিরছে। এই শ্রেনীতে উহানে প্রায় ৫৭ হাজার শিক্ষার্থী রয়েছে। তবে চীনের অন্য অঞ্চলের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা গত মার্চ মাস থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া শুরু করেছে। বিবিসি

[৫] উহানের কর্মকর্তারা জানান, শিক্ষার্থী ও কর্মকর্তাদের অবশ্যই স্কুলে ফিরে আসার আগে করোনা পরীক্ষা করা উচিত। ক্যাম্পসগুলো জীবাণুমুক্ত ও পরিস্কার করা হয়েছে। এ ছাড়াও স্কুলের ক্যান্টিনে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা নেয়া হয়েছে।
[৬] চীনে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৮৮৩ জন এবং মারা গেছেন ৪ হাজার ৪৩ জন। ওয়ার্ল্ডোমিটার

  • সর্বশেষ