শিরোনাম
◈ সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে প্রধানমন্ত্রীর কাছে যাবেন হেফাজত নেতারা ◈ স্বর্ণ চোরা চালানের জাল তিন দেশে ◈ আমাদের অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার (ভিডিও) ◈ হামলার আশঙ্কা: সৌদি আরবের দুই এলাকায় জরুরি সতর্কতা জারি ◈ এলসি খোলার বাধ্যবাধকতা থাকছে না, চুক্তিতে আমদানির সুযোগ ◈ ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর ঘরের মেঝেতে মাটিচাপা ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কে গুলি করেছিলেন, জিজ্ঞাসাবাদে জানালেন মোজাফফর ◈ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে অর্ধেকে ◈ চীনের দিকে ঢাকার ঝোঁক, কমছে ভারতের ওপর নির্ভরতা: নতুন কৌশলগত ভারসাম্যের পথে বাংলাদেশ ◈ দেশে উৎপাদন সম্ভব, এমন কৃষিপণ্যের আমদানি কমাতে বললেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৫ মে, ২০২০, ১০:১৫ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২০, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমতলীর চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব

জিয়া উদ্দিন সিদ্দিকী : [২] বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি মোস্তফা বয়াতীর পুত্র আমতলীর চিহ্নিত মাদক কারবারী ও অর্ধডজন মাদক মামলার আসামী সাইদুল বয়াতী (২৭) কে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

[৩] র‌্যাব সূত্রে জানাগেছে, গত শুক্রবার (২ মে) কলাপাড়ার নিশানবাড়িয়া লঞ্চঘাট থেকে ৬৫ হাজার পিচ ইয়াবাসহ আট মাদক কারবারীকে গ্রেফতার করে র‌্যাব- ৮ সদস্যরা। আসামীদের স্বীকারোক্তি অনুযায়ী আটক ইয়াবা চালানের সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগে সোমবার সকাল ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ পটুয়াখালী একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইস উদ্দিনের নেতৃত্বে উপজেলার মানিকঝুড়ি বাজার থেকে চিহ্নিত মাদক কারবারী সাইদুল বয়াতীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইদুল বয়াতীর বিরুদ্ধে আমতলী থানায় অর্ধডজন মাদক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাষাবাদে সাইদুল বয়াতী কলাপাড়ায় আটক হওয়া ৬৫ হাজার ইয়াবা চালানের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলে র‌্যাব সূত্রে জানাগেছে। বিকেলে গ্রেফতারকৃত সাইদুলকে কলাপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ