শিরোনাম
◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০৬:১৯ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণে ১১ শিশুসহ ৪০ জনের প্রাণহানি, আহত ৪৭

শাহনাজ বেগম : [২] তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইট বার্তায় জানায়, সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরে আফরিন শহরে মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে একটি বাজারের মধ্য দিয়ে আসার সময় তেলের ওই ট্যাংকারের দিকে গ্রেনেড ছুড়ে মারলে তা বিস্ফোরিত হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আল-জাজিরা

[৩] এ ঘটনা নিষিদ্ধ ঘোষিত কুর্দিশ ওয়াইপিজি বাহিনী ঘটিয়েছে বলে দাবি করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় । তবে এ বিষয়ে এখনো কেউ দায় স্বীকার করেনি। বিবিসি

[৪] আঙ্কার কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিটকে (ওয়াইপিজি) সন্ত্রাসী সংগঠন হিসেবেই মনে করে। যাদের সঙ্গে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) যোগসাজোশ রয়েছে। ডন
[৫] ওয়াইপিজিকে দমনের জন্যই তুর্কি সেনারা সিরিয়ার সরকারবিরোধীদের নিয়ন্ত্রণে থাকা আফরিন শহর ও এর আশপাশের বিশাল এলাকা দুই বছরেরও বেশি সময় ধরে দখল করে রেখেছে।

  • সর্বশেষ