শিরোনাম
◈ আইজিপির বক্তব্যে ‘ক্রসফায়ার’ নিয়ে যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ◈ ইউরোপজুড়ে রাজপথে জেন-জি, কেন বাড়ছে তরুণদের ক্ষোভ? ◈ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশিরা ◈ নিলামে শরিফুলকে পেতে ২ কোটি ৩০ লাখ সিটিজেনস ব্যাংকের, তাসকিনকে ওয়ালটনের ২ কোটি ১০ লাখ  ◈ অ‌স্ট্রেলিয়ার বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন রিশাদও ◈ জ্বালানি নিরাপত্তা ও উন্নয়ন প্রকল্পে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ সড়ক যোগাযোগের উন্নয়নে যাত্রী সংকটে আঞ্চলিক বিমানবন্দর ◈ ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করে প্রজ্ঞাপন জারি ◈ নেতানিয়াহু ক্ষমতা হারালে কি থামবে মধ্যপ্রাচ্যের সংঘাত? ◈ তানজিম সাকিবের নাম তোলা হয়‌নি ডি থ্রি ট্রফির নিলামে

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০২:৩৫ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনলাইনে আদালত চালাতে প্রশিক্ষণ কার্যক্রম চালাচ্ছে সুপ্রিম কোর্ট

এস এম নূর মোহাম্মদ : [২] গত ২৬ এপ্রিল সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী এ প্রশিক্ষণ চলমান রয়েছে। সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান বলেন, প্রাথমিকভাবে ঢাকার জজ কোর্টের ৬ জন বিচারক ও ২০ জন কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।

[৩] সাইফুর রহমান বলেন, গত সোমবার থেকে তিনদিনের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছিলো। সুপ্রিম কোর্ট ও ঢাকা বারের সভাপতি-সম্পাদকের সঙ্গে আলোচনা হয়েছে। পরের ধাপে আইনজীবীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

[৪] তিনি বলেন, পর্যায়ক্রমে সারা দেশেই স্বল্প পরিসরে ভার্চুয়াল কোর্ট চালাতে এ প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। বিচারপতিদের প্রশিক্ষণের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

[৫] এর আগে স্বল্পপরিসরে কোর্টের কার্যক্রম পরিচালনা করতে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছিলো সুপ্রিম কোর্ট বার ও ঢাকা বারের পক্ষ থেকে। সে অনুযায়ী সিদ্ধান্ত নিলে অনেক আইনজীবী করোনার সময় এমনটি ঠিক হবেনা বলে মত দেন। এরপর ওই সিদ্ধান্ত স্থগিত করে সুপ্রিম কোর্ট।

[৬] এদিকে করোনা পরিস্থিতির সামগ্রিক উন্নতি না হওয়া পর্যন্ত অনলাইনে আদালত পরিচালনা করতে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে।

[৭] এরপরই ফুলকোর্ট সভায় ভার্চুয়াল কোর্ট চালুর করতে হাইকোর্ট রুলস সংশোধন ও প্রশিক্ষণের সিদ্ধান্ত হয়। আর বিচারক, আইনজীবীসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণের সিদ্ধান্তও নেয়া হয়।

  • সর্বশেষ