শিরোনাম
◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ১০:৪৩ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার ক্ষতি কাটাতে প্রণোদনা চান সিনেমা হল মালিকরা

সালেহ্ বিপ্লব : [২] এমনিতেই দুর্দিন চলছে দেশীয় চলচ্চিত্র শিল্পে। গত কয়েক বছরে বন্ধ হয়ে গেছে অনেক সিনেমা হল। এরই মধ্যে করোনার প্রাদুর্ভাব ভীষণ সংকটে ফেলেছে এই শিল্পকে।

[৩] চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, মুক্তির অপেক্ষায় রয়েছে ১৫টি চলচ্চিত্র। কবে মুক্তি পাবে তা অনিশ্চিত।  সব মিলিয়ে চলচ্চিত্র শিল্পের প্রায় ২৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে।

[৪] হল মালিকরা বলেছেন, এভাবে বন্ধ থাকলে সিনেমা হলের যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবে।  সিনেমা না চলায় স্টাফদের বেতনও পরিশোধ করতে পারছেন না তারা।

[৫] চলচ্চিত্র পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, এ অবস্থা কবে নাগাদ স্বাভাবিক হয় তা বলা যাচ্ছে না। করোনাভাইরাসের থাবায় ক্রমাগত ধুঁকতে থাকা চলচ্চিত্র শিল্প বাঁচাতে সরকারি প্রণোদনা ছাড়া আর কোনো বিকল্প দেখছি না।

[৬] তিনি বলেন, ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখতে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট ও প্রেক্ষাগৃহের মালিকদের জন্য সরকারি প্রণোদনা দিতে হবে। সরকার গার্মেন্ট শিল্পে যেভাবে প্রণোদনা দিচ্ছে; চলচ্চিত্রও শিল্পেও সেরকমটা জরুরি। অন্যথায় অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাবে আমাদের চলচ্চিত্র শিল্প।

[৭] তিনি সিনেমা হলের বিদ্যুৎ বিল মওকুফ করারও দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়